muktagachanews.blogspot.com মুক্তাগাছায় গণহত্যার স্মৃতি হারিয়ে যাওয়ার পথে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মুক্তাগাছা সংবাদদাতা : ১৯৭১ পাকবাহিনী সালে মুক্তাগাছা পৌর এলাকার ঈশ্বরগ্রাম মাঝিপাড়ায় একই বাড়ির ৫ জনকে গুলি করে হত্যা করে । সরকারী বেসরকারী ভাবে এই স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও নিহতের স্বজনদের জমি দানে অনীহার কারণে স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে । জানা যায় , পাকহানাদার বাহিনী মাঝিপাড়ার কেরাল চন্দ্র দাস, ছোট বিরেণ , বড় বিরেণ , দীগেন্দ্র চন্দ্র দাস ও ঠাকুর দাসকে ৭১’সালে তাদেরই বাড়ির সামনে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করে । মুক্তিযুদ্ধের এই স্মৃতি ধরে রাখতে দুই হাজার সালের পর থেকে কয়েক দফায় সরকারীভাবে উদ্যোগ নেয়া হয় ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের । শহীদদের বংশদ্ভুতরা জমি দিতে অস্বীকার কারায় মুছে যেতে বসেছে ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি । জানা যায় , ঘটনাস্থলের জমির মালিক এখন শহীদদের ওয়ারিশ কার্তি দাস ও বেঙ্গু চরণ দাস । তারা ইতিমধ্যে ঐ জমি ভাগাভাগি করে নিয়েছেণ । স্মৃতিস্তম্ভ নির্মাণে আগ্রহী মুক্তিযোদ্ধা সংসদ সরকারী সংশ্লিষ্ট বিভাগ কয়েকদফা উদ্যোগ নিয়েছেন এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের । শহীদদের ওয়ারিশরা একচুল পরিমাণেরও জমি দিতে নারাজ । মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. ইদ্রিস আলী জানান , সারকারীভাবে মুক্তাগাছার প্রায় সকল বদ্ধভূমি ও হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে । শুধু এখানেই ঘটছে ব্যাঘাত । তিনি আরও জানান, এখানে স্মৃতিস্তম্ভ না হলে নতুন প্রজন্মের কাছে স্মৃতি হারিয়ে যাবে ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।