বাংলা ভাষায় পৃথিবীর সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক । নব্বই এর দশক থেকে এই পত্রিকায় সংবাদদাতা হিসাবে কাজ করতে পেয়ে নিজেকে গর্বিত মনে করি । অপরদিকে সামহোয়্যার ইন ব্লগ সামহোয়্যার ইন ব্লগ বাংলা ব্লগের বিশাল পরিধির এই সাইটে লেখালিখির অভ্যাস গড়ে উঠে দুই হাজারের দশকে । ঐ সময় সামুতে ছদ্দনামের নিক ছিল । ২ বছর আগে ঐ নিক বাদ দিয়ে নিজ নামে নিক খুলে লেখালেখি শুরু করি । যা বলতে চাই , দৈনিক ইত্তেফাকে যখন লেখা পাঠাতে শুরু করি তখন হাতে লিখে সংবাদ পাঠাতে হতো । পাঠানো সংবাদটি এডিট হওয়ার পর লেটার প্রিন্টে প্রকাশ হতো কমপক্ষে এক সপ্তাহ পর । প্রযুক্তির ক্রমবিকাশের ধারায় ফ্যাক্স আসায় সংবাদ প্রকাশে আরেকধাপ এগিয়ে গেলো ইত্তেফাক । তখন এনালগ ক্যামেরায় ছবি উঠাতাম । জরুরী ছবি হলে ফিল্ম কেটে ওয়াশ করে ছবি পাঠাতাম । মুক্তাগাছায় সে সময় ফ্যাক্স আর ল্যাব না থাকায় মযমনসিংহ শহরে যেতে হতো । এ যেন এক মহা বিড়ম্বনা । এই বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম ইন্টারনেট আর ডিজিটাল ক্যামেরা আসায় । পরিবর্তিত এই প্রযুত্তির বৈপ্লবিক পরিবর্তনের সাথে সাথে নিজেকেউ পরিবর্তন করতে হলো । শিখতে হলো টাইপ , ইন্টারনেট পরিচালনা আর ফটোশপের কাজ । জরুরী সংবাদ বা থিম মাথায় এলে তাৎক্ষনিক প্রকাশের ব্যবস্থা হলো সামহোয়্যার ইন ব্লগে । বাংলাদেশে এখন অনেক ব্লগ সাইট গড়ে উঠেছে । কিন্তু তারা সামুর বিকল্প নয় । সামুতে পোস্ট দিলে তাৎক্ষনিক প্রকাশ হয় । অন্যান্য সাইটে মডারেটরদের (মডু) মুখাপেক্ষি হয়ে থাকতে হয় । ইত্তেফাক আর সামু একে অপরের প্রচারনায় সন্মিলিত প্রয়াশকে সাধুবাদ জানাই । বন্ধুত্বের এই দুই সাইটে নিজের সমৃক্ততা আমাকে মুগ্ধ করে ।
মনোনেশ দাস , দৈনিক ইত্তেফাক , মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।