গাছ লাগান পরিবেশ বাঁচান । ভাল বীজের ভাল ফলন , একটি বীজ আগামী দিনের স্বপ্ন । এই শ্লোগানে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সবজী বীজ । সবজি চাষের ভরা মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় বীজ বিক্রির ব্যবসা এখন জমজমাট । প্যাকেটজাত বিভিন্ন কোম্পানীর সীম, শসা , ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, বরবটি , বেগুন , চিচিঙ্গা, পটল,কাঁকরল, লাউ, ঢেঁরশ , গাজর, মরিচ প্রভৃতি সবজী ও মসল্লা ফসলের উন্নতমানের এবং ভালো বীজ দাবী করে বিক্রি হচ্ছে সিএনজি চালিত অটো রিকশায় । মুক্তাগাছা পৌরএলাকার নন্দীবাড়ি, ঈশ্বরগ্রাম ,পাড়াটঙ্গী এবং মানকোন, পদুরবাড়ি , তারাটি, বাঁশাটি , সত্রাশিয়া , চেচুয়া , লক্ষীপুর, কালিবাড়ি, গাবতলীসহ বিভিন্ন গ্রামাঞ্চলে কৃষকের বাড়ির পাশে মাইকিং করে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতা । গ্রামের কৃষকরা শহরের বাজারে বীজ ক্রয়ে যে টাকা যাতায়াত খরচ বাবদ ব্যয় করেন সেই খরচের টাকায় কিনতে পাচ্ছেন বীজ । তাই তারা বাজারে না গিয়ে বাড়ীর পাশ থেকে ভ্রাম্যমাণ বীজ বিক্রেতাদের নিকট থেকে বীজ কিনে নিচ্ছেন । বীজ বিক্রেতা মাজেদুর , জুয়েল , রুবেল , ফজলুল , কামরুল জানান , সিএনজি অটো ভাড়া , মাইক ভাড়া ও খাওয়া খরচ বাদে প্রতিদিন জনপ্রতি ৪শ’ টাকা থেকে ৫শ’ টাকা পর্যন্ত আয় হচ্ছে । বীজের ক্রেতা কৃষক আব্দুল গনি, মন্টু , হানিফ , যদু মিয়া , হাকিম মন্ডল জানান , গত বছরও ভ্রাম্যমাণ বিক্রেতাদের নিকট থেকে বীজ সংগ্রহ করে বাড়ির আঙ্গিনা ও কৃষি জমিতে চাষাবাদের মাধ্যমে সবজীর ভালো ফলন পাওয়া গেছে । কৃষি বিভাগ জানায় , শাক- সবজী , মসলা ইত্যাদির উন্নত চাষ পদ্ধতি , সংরক্ষণ ও বিপণন সম্পর্কে প্রতিবছর কৃষকদের ধারনা দেয়া হয়ে থাকে ।
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।