মুক্তাগাছায় বাদুড়
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তাগাছায় বাদুড় । ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরের নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছে গাছে শ’শ’বাদুড়ের কিচির মিচর শব্দ পথিকের দৃষ্টি কাড়ে ।
বৃটিশ আমলে প্রতিস্ঠিত মুক্তাগাছার একজন জমিদারের বাড়িতে প্রতিষ্ঠিত স্কুলটির পেছনে বিশাল আকারের প্রায় এক ডজন প্রাচীন গাছে দিন-রাত ঐ বাদুড়দের ঝুলে থাকতে দেখা যায় ।
জানা যায়, বাদুর গোষ্ঠীর মধ্যে বাদুড় উড্ডয়নশীল স্তন্যপায়ী প্রাণী । বাংলাদেশে এর প্রায় ২৮টি প্রজাতি আছে । তন্মধ্যে (Pteropus medius) একটি বৃহৎ আকার বাদুড় । সমগ্র বিশ্বে এদের প্রজাতির সংখ্যা প্রায় ১১ হাজার । বিশ্বে একটি মাত্র উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন প্রাণী বাদুড়দের প্রজাতিসংখ্যা স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতিসংখ্যার শতকরা ২০ ভাগ । এদের ৭০ ভাগ প্রজাতি পতঙ্গভূক, বাকিরা ফল-মূল খায় । বাদুড় নিশাচর প্রাণী । দিনের বেলায় অন্ধকার স্থানে উলটো হয়ে ঝুলে থাকে । বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা-বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে ।
এক সময় মুক্তাগাছার সর্বত্র বাদুড়দের অবাধ বিচারণ করতে দেখা যেতো । ক্রমান্বয়ে পুরনো গাছ পালা ধ্বংস করায় আবাসস্থল হ্রাস এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাদুড়ের সংখ্যা কমে যাচ্ছে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন