ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকালে অতিরিক্ত প্রথম দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নিহত জ্যোৎস্না বেগমের স্বামী ও মুক্তগাছা মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫৪)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে ইদ্রিস আলী (৪৩), জাহেদ আলীর ছেলে হোসেন আলী (৫৮), বন্দে গোয়ালিয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী (৫৯) ও নিহতের শাশুড়ি সুরুজ আলীর স্ত্রী জমিরণ বেগম (৭৪)। মামলার বিবরণীতে জানা গেছে, ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি পারবারিক কলহের জেরে স্বামী আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় আসামিরা স্ত্রী জ্যোৎস্নারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। ওই দিনই নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। ছবি
মুক্তাগাছার হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।