আজ ইংরেজী মাসের ১লা এপ্রিল । এপ্রিল ফুল ডে । প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী অল ফুল ডে উদ্যাপন করা হয় । বিশ্বের বহু দেশের মানুষ এই দিনে কাওকে বোকা বানিয়ে মজা উপভোগ করে থাকেন । কিন্তু মজার বিষয় হচ্ছে , আমরা বাংলাদেশীরা প্রতিদিনই এই দিনটি উদ্যাপন করে থাকি । যেমন, কেনা কাটা । আমরা দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিনই কিছু না কিছু কিনে থাকি । তন্মধ্যে চাল- ডাল, মাছ- মাংস,শাক- সবজি , ইলেকট্রিক- ইলেকট্রনিক্সসহ আরো অনেক কিছু । যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না । এসমস্ত পণ্য একদামে বিক্রি হয় এমন দোকানের সংখ্যা খুবই কম । অধিকাংশ দোকানেই আমাদের পণ্য কিনতে হয় দর- দাম কষে । বিক্রেতার চাওয়া (হাঁকা) উৎভট দামে কখনও বিব্রত বোধ করি আবার কখনও প্রতিকূল পরিবেশ থেকে উত্তীরণে ভেবে- চিন্তে সঠিক ক্রয় মূল্য মনে করে সঠিক দাম দিয়ে ক্রয় করি বলে মনে করি । পণ্য কেনার পর বাড়ি নিয়ে আসলে পরিবারের সদস্যদের কাছে ফুল (বোকা) বনে যাই । বলা হয়, ঠকে কিনেছি । আমাকে বোকা বানানো হয়েছে । আমাদের দেশে এমন কি কোন পরিবার আছেন ? যারা এই বিষয়টির বা ফুল বা বোকা হওয়ার মুখোমুখি হননি বা হবেন না । মনে হয় এ থেকে উত্তীরণের পথ আমাদের রুদ্ধ করে দেয়া হয়েছে । এর জন্য দায়ী কে বা কারা তা আমার জানা নেই । পণ্য বিক্রেতাদের কাছে জানতে চেষ্টা করেছি , এমন উদ্ভট বা অতিরিক্ত দাম চাওয়ার কারণ কি ? বিক্রেতা জানান, আমাদেরকেও এমন পরিস্থিতির (দর-কষাকষি) মোকাবেলা করে ক্রয় করতে হয় । এনিয়ে একটি প্রবাদও আমাদের দেশে প্রচলিত আছে । তা হচ্ছে, কিনে পর্তা করতে না পারলে বিক্রি করে খুব বেশী মুনাফা বা লাভ পাওয়া যায় না । উইকিপিডিয়া সূত্রে জানা যায়, ফ্রান্সে এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে বাচ্চা বের হয় । এই শিশু মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা হয় । সেজন্য তারা ১ এপ্রিল পালন করে এপ্রিলের মাছ । এদিন বাচ্চারা অন্য বাচ্চাদের পিঠে কাগজের মাছ ঝুলিয়ে দেয় তাদের অজান্তে । অন্যরা দেখে তাকে বোকা বলে । এটাতো গোপনে বা অজান্তে বোনা বানানো । আমরা প্রকাশ্যে প্রতিদিন জ্ঞাত হয়ে বোকা হই । তাও আবার শিশুরা না আমরা বুড়োরা । এই বোকামি বা ফুল হওয়ার শিকার আমাদের কতকাল হতে হবে তা বলা মুশকিল !
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।