নিঝুমতার গলা ধরে ঘুমায় পুরো শহর
অবিশ্বাসী বেদনার উত্তাপে আমি কাতর
নির্ঘুম অসহনীয় কষ্ট শ্বাস করছে চাপা-ঘাত
আর নিজেই নিজেকে করছি অভিসম্পাত
কেন এমন একজনকে দিয়ে ছিলাম মন
নিজ স্বার্থে দিল উপহার ছন্নছাড়া জীবন.......
আহা! কত স্বপ্ন কত কথা কত মিষ্টি সুর
তা যে এতোটায় অসার এতোটায় ভঙ্গুর
কুলক্ষণেও ভাবিনি তা আগে
কিন্তু ব্যথিত হৃদয়ে এখন ভাবছি রাত্রি জেগে।
মাঝে মাঝে ভারী হয়ে আসছে বাতাস
বেড়ে যাচ্ছে হুহু করে নির্ঘুম কষ্ট বিলাস
কখনও কষ্টের কচুরিপানা ভেদ করে হাসি
মানুষ কতটা নির্লজ্জ কতটা স্বার্থান্বেষী!
একটুতেই ছিল তার কত দীনতা কত মায়া কান্না
বুঝিনি তা ছিল মাকাল ফলের প্রচ্ছন্ন ছলনা।
কি করিনি তার ভালবাসার জন্য
জানি আজ তা মূল্যহীন অতি নগণ্য
কিন্তু যে আশায় তুমি ছাড়লে আমায়
পূর্ণ হউক তা বৃথা যেন না হয়ে যায়
ভালো থেকো ভালো থেকো সাফল্যের ডাকে
সেই কামনা থাকল মনের সুদ্ধতম থেকে........
-মশিউর রহমান
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
.jpg)

