somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির ধর্ম মানব ধর্ম

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালি হিন্দুও না মুসলিমও না, বাঙালি শুধুই বাঙালি। আমাদের এই বাঙালি সত্ত্বা, আর্য পূর্ব হতে আজকের এই পর্যন্ত যা একটা রূপান্তরিত সত্ত্বা। এই রূপান্তর প্রক্রিয়ার পথ-পরিক্রমায় আমরা কখনও অষ্ট্রিক বা দ্রাবিড় বা আর্য বা বৌদ্ধ বা মুসলিম সুফি বা কখনও রাজা রামমোহন রায় এর ব্রাহ্মবাদের দ্বারা নিজেদের মননের উৎকর্ষতা বৃদ্ধি করেছি। কিন্তু আমরা বাঙ্গালি।

আজকে আমরা যারা নিজেদের শুধুই বাঙালি ভাবি, আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান। মানবতার উপরে কোন ধর্ম নাই। এই মানবতার-ধর্ম সকল মানুষের সম-অধিকারের কথা বলে। এই সম-অধিকারের সম-নীতির ভিত্তিতে আমাদের বাঙালি রীতি-ঐতিহ্যগত সকল কার্যক্রম। এই কার্যক্রমের গতি-প্রকৃতিকে আরও সমুন্নত রাখতে একটি সংহতির প্রয়োজন। এই প্রয়োজন থেকেই ৫২ সালের ভাষা আন্দোলন এবং ৭১ সালের মুক্তিযুদ্ধ। যার ফল আজকের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নাম “বাংলাদেশ”।

একটি রাষ্ট্রের জীবন আচরণ ও রীতি-নীতির সংক্ষিপ্ত বিধিবদ্ধ রূপ হল ঐ রাষ্ট্রের সংবিধান। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান। বাঙালি জীবন আচরণ ও রীতি-নীতির সংরক্ষক, একই সাথে রাষ্ট্রীয় সকল আইনের অভিভাবকও বাংলাদেশ সংবিধান। কিন্তু বর্তমানে বাংলাদেশের সংবিধান কতখানি বাঙালির সেই মহান চেতনাকে লালন করছে? যে মহান চেতনায় ৫২ এবং ৭১, যে মহান চেতনা মানবতার-ধর্ম ও সম-অধিকারের কথা বলে, সেখান থেকে আজ আমরা কতখানি দূরে বা কাছে যেটা ভাবার বিষয়। শুধু ভাবলেই হবে না সেই মহান চেতনাকে শতভাগ প্রস্ফুটিত করার লক্ষ্যে কাজ করা-ও জরুরী।

আমরা যারা নিজেদের শুধুই বাঙ্গালি ভাবি তারা চাই বাংলাদেশের সংবিধান হবে পারস্পরিক ও সার্বজনীন। কেউ যদি তার নিজস্ব সম্প্রদায়ের জীবনাচার নিয়ম কানুন মানতে চায়, সে সেটা করতে পারে; এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে তা রদ করা হবে। এবং তা রাষ্ট্রীয় আইনের দ্বারায় রদ করা হবে। এরই ফলপ্রসূ বাল্য বিবাহ, হিল্লা বিবাহ রদ করা হয়েছে…………কিন্তু আমরা এখনও অনেক কিছু রদ বা সংযোজন করতে পারি নাই। যেমন পারি নাই আমাদের সংবিধানকে শতভাগ পারস্পরিক ও সার্বজনীন করতে, তথা বিশেষ কোন রাষ্ট্র-ধর্ম মুক্ত করতে। পারি নাই নারী-পুরুষের সম অধিকার সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে (এই ক্ষেত্রে মুসলিম থেকে হিন্দু সম্প্রদায় অনেক পিছনে পরে আছে)। পারি নাই ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে।

বাঙালী হিন্দুও না মুসলিমও না বা অন্য কোন কিছুও না, বাঙালি শুধুই বাঙালি। বাঙালির ধর্ম মানব ধর্ম।


মশিউর রহমান
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×