somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুস্থ রোগীর ছবি দেখিয়ে প্রতারণা : আটক ৬

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা: অসুস্থ রোগীর ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শামসুল আরেফিন রানা (২৪), ইব্রাহীম খলিল ফয়সাল (১৮), শাকিল হোসেন (১৮), নাজমুল হুদা সাগর (১৯), খোরশেদ কামাল উজ্জ্বল (১৯) ও রেজওয়ান হোসেন (১৮)।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, বাক্সের গায়ে অসুস্থ রোগীর ছবি লাগিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলতো এই প্রতারক চক্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের এসি হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তার মোড় এবং বিপনী বিতানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে রূপসী বাংলা মোড়, বাংলামোটর ট্রাফিক সিগন্যাল এবং বসুন্ধরা শপিং মলের সামনে থেকে প্রতারকদের আটক করা হয়।

তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত টাকা ভর্তি ৮টি বাক্স উদ্ধার করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, “তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থ রোগীর ছবি ও একাউন্ট নম্বর একটি কাগজের বাক্সে লাগিয়ে মানুষকে আবেগতাড়িত করে টাকা আত্মসাৎ করে আসছেন।”

তারা আরো জানান, “ঢাকা মহানগরীর ১৯টি পয়েন্টে এরকম একাধিক দল প্রতারণামূলকভাবে টাকা উত্তোলন করে আসছেন। এই প্রতারক চক্রের অন্যতম দলনেতার নাম শামসুল আরেফিন রানা।’’

‘‘গ্রেফতারকৃত আসামিরা সকলেই ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×