আজ দুপুরে ঢাবি ক্যাম্পাস রণাঙ্গনে পরিণত হযেছিল, বি সি এস পরীক্ষার্থীরা সামনে যা পেয়েছে সবই ভাঙচুর করার চেষ্টা করেছে। তবে পুলিশ আর ছাত্রলীগের কাছে তাদের আত্মসমর্পন ছিল অবাক করার মতো। ১.০০ টার দিকে কলা ভবনের সামনে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মীর ধাওয়ায় প্রায় শ তিনেক ছেলে পালিয়ে গেছেন প্রবল বিক্রমে। চারুকলার সামনে তারা ভাঙচুর করেছে, মঙ্গল শোভাযাত্রায় ব্যাবহৃত জিনিসপত্র ভাঙ্গার অভিযোগ উঠেছে, কিন্তু এখনো কোনো প্রমান পাওয়া যায়নি। আন্দোলনের নেতৃত্বহীনতা এর অসংগঠিত আচরনের একটি বড় কারণ। হঠাত তীব্র রাগ থেকে অনেক কিছু করে ফেলার প্রবণতা আন্দোলনে স্পষ্ট, কয়েকজন শিক্ষার্থী ধর্মঘট ডাকার ঘোষনা দেয় তাদেরকে একদিন ডাকার পরামর্শ দেয়া হলে তারা বলেন একদিন না অনির্দিষ্ট কালের ধর্মঘট!!! অথচ একদিন ধর্মঘট করার মতো নেতৃত্ব তাদের নেই। দেখা গেছে টি.এস.সি ভাঙ্গচুর রত ছাত্রলীগ কর্মী আবার ছাত্রলীগের সংবাদ সম্মেলনে এসে বসছে মানে অবস্থা তথৈবচ। মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে স্লোগান উঠেছে, এতেই বোঝা যাচ্ছে আন্দোলনে শিবির সংশ্লিষ্ট রয়েছে। আগেও বলেছি শিবিরকে হটাতে হলে প্রগতিশীল ছাত্রজোটকেই সামনে দাড়াতে হবে, বিকেলে প্রগতিশীল ছাত্রজোট একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবির পক্ষে তাদের অবস্থান ব্যাক্ত করেছেন।
মনে করি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় বিদ্যমান কোটা পদ্ধতি বৈষম্যপুর্ণ হওয়ায় কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার খুবই জরুরী। তবে কোটা প্রথা সম্পুর্ন বাতিল করার দাবিও অযৌক্তিক ও বিদ্বেষমূলক। নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটা অবশ্যই বহাল রাখা উচিত, মুক্তিযোদ্ধা কোটারও একটি গ্রহণয়োগ্য সংস্কার জরুরী। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের চাইতে কোটার হার সামঞ্জস্যপূর্ণ নয় তাই এর ফাক ফোকর দিয়ে দূর্ণীতির সুযোগ অবারিত থেকে যাচ্ছে। সে কারণে কোটা পদ্ধতি বাতিল নয় এর যৌক্তিক পূর্নবিন্যাস করাই সময়ের দাবি।
গত ৪২ বছরে শিল্পের ধ্বংসের কারণে কর্মসংস্থানের সুযোগ কমছে দিনকে দিন। ফলে নিশ্চিত কর্মসংস্থান হিসেবে বি.সি.এস ব্যাতিত আর কোন সুযোগ থাকছে না। আবার বি.সি.এসে বৈষম্যপূর্ণ কোটা পদ্ধতির কারণে অধিকতর যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে।
৮ জুলাই প্রকাশিত ফলের প্রতিবাদে গড়ে ওঠা পরীক্ষার্থদের আন্দোলনের দাবিকে যৌক্তিকভাবে বিবেচনা করার দাবি জানাই বলেন, অন্যয্যতা টিকিয়ে রেখে পুলিশী নির্যাতন করে আন্দোলন দমনের চেষ্টা কোনো সমাধান আনবে না। আজ ১১ জুলাই দুপুর বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত বি সি এস পরীক্ষার্থীদের ওপর পুলিশের ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


