somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দিকেই তাক করা ওই কালাশনিকভ: কোথায় যাচ্ছি

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল পল্টনে খোলা জিপে আর্মির তাক করা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দেখে মস্তিস্ক উথালপাথাল হয়ে গেল।ভাবতে ইচ্ছা করছিল যে এটা কোন সিনেমার শুটিং।কিন্তু না দলে দলে প্লাটুনে প্লাটুনে তাদের উপস্থিতি দেখে নিশ্চিত হতে বাধ্য হলাম তারা সত্যি সত্যি পাব্লিকের দিকে অস্ত্র তাক করে আছেন। এই আর্মি পার্সোনেল গন হয়তো অভাগা এই জনগোষ্ঠির অনেককে সপাটে মারবেন, পেয়ে যাবেন দায়মুক্তি। বি.এন.পি আমলের অপারেশন ক্লিনহার্টের কথা প্রাতস্মরণীয়।

অবস্থা এমন দাড়িয়েছে বাংলাদেশে এখন পথ দুটা।হয় আপনি আ.লীগ নয়তো বি.এন.পি.স্বাধীনভাবে কথা বলতে গেলেই কোন একটা ট্যাগ আপনি পেয়ে যাবেন বলে আশা রাখি। আপনি যদি স্বৈরাচারী মনোভঙ্গির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি বি.এন.পির দোসর আর রাজাকারদের বিচার চাইলে আপনি আ.লীগের কিছু একটা।
সম্মতি উৎপাদন ব্যাতিরেকে কোন প্রয়োজনীয় ভালো কাজও অকার্যকর ও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। ২০১৩ সালের এই জনগোষ্ঠিকে এসল্ট কালাশনিকভ-৪৭ কিবা বিডি-০৮ এর ভয় দেখিয়ে হয়তো আপাত দলন করা যেতে পারে কিন্তু এর ফল যে ভয়াবহ হবে সেটা কোন সন্দেহ ব্যাতিরেকেই বলা যায়। কারণ ইতিহাস সে কথাই বলছে।

বি.এন.পি আজ গণতন্ত্রের অভিযাত্রার ডাক দিয়েছে কিন্তু তারা কতটুকু গণতান্ত্রিক তা তাদের শাসনামলে জনগণের চোখে অঙ্গুলি প্রবেশ করিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আর যারা বাসে ট্রেনে তল্লাশি চালিয়ে জনসাধারণকে হয়রানি করে এই অভিযাত্রাকে থামাতে চাচ্ছেন তারা ইতোমধ্যেই একতরফা নির্বাচনের সকল যোগাড়যন্ত্র করে সুস্পষ্ট করেছেন যে তারা বঙ্গ অঞ্চলের সবচে গণতান্ত্রিক দল!।

আজকের দিনেও দেশের বেশীর ভাগ মানুষ কার্যত আ.লীগ কিংবা বি.এন.পির পিছনে সমবেত।মানুষ সহ্যের শেষ প্রান্তে উপনীত হয়েছেন। মানুষের পছন্দের এই দল দুটার সন্ত্রাস হত্যা খুনের রাজনীতি পথ খুলে দিচ্ছে জামাত, হিজবুত, কিংবা হেফাজতের মতো সংগঠনগুলোর রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার।

মানুষ চরম অবস্থায় এক ঝটকায় সকল দুর্দশা থেকে রক্ষা পেতে চায়। সে কারনেই কোন শক্তিশালী বিরোধীগোষ্টি হোক কট্টর কিবা অমুক তমুককে সমর্থণ দিয়ে বসতে পারে। এই সমর্থনের বাজে ফলও জাতি ভোগ করে অনেক দিন ধরে। জার্মানীর কট্টর সাম্প্রদায়িক একনায়ক এডলফ হিটলার অত্যাচারের পাল্টা হিসেবে তারচে বড় অত্যাচারের মন্ত্র দিয়েছিল জার্মান জাতিকে। ফলাফল বিপুল প্রাণনাশ।

ইতিহাস সাক্ষী স্বৈরতান্ত্রিকতা তা সে যত ভাল কাজের জন্যই হোক ফলাফল হয় ভয়াবহ। রক্ত দিয়ে তখন এই ঘটনার দায় মেটাতে হয়। আর ওই ভাল কাজের প্রতি বীতশ্রদ্ধ মানুষের সংখ্যাও বেড়ে যায়, পূর্বের চেয়ে আরো বেশী
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×