somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিরোর দেশ বাংলাদেশ

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তখন খুব ছোট, মোটামুটি বুঝতে পারি এমন বয়সে আমাদের পাড়ায় একবার আগুন লেগেছিল! আমাদের খুবই ঘনবসতি পাড়া হওয়াতে একটা বাড়িতে আগুন লাগলে মোটামুটি পাড়ার সব বাড়িই আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে!

শহরে দালান কোঠার ঘিঞ্চি পরিবেশ থাকলেও বর্তমানে গ্রাম গুলোতে মানুষের বসবাসের ঘনত্ব বেড়ে গেছে! একদিকে মানুষ বৃদ্ধির চাপ অপরদিকে বসতবাড়ি করার জমির অভাব!

যাইহোক,পাড়ায় আগুন লেগেছে একটা বাড়িতে,বেশি রাত হয়নি তখন, আগুনটা রান্নাঘর থেকে পাট খরির মাধ্যমে চালের ছাউনিতে লেগেছে! গ্রামের সেই সময় বেশির ভাগ বাড়ি ছিল ধান অথবা গমের আঠি(খর) দিয়ে তৈরি। প্রচন্ড রোদে আঠি গুলো এমন শুকনা হয় যে আগুন লাগলে বাঁচার উপায় থাকে না বলেই চলে!!

যেই বাড়িতে আগুন লেগেছে সেখানে বহু মানুষের সমাগম এবং পানি নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। আগুন কিছুটা সময় ধরে চলার পর অনেকে ভেবে নিয়েছিল আর বাঁচার উপায় নেই! তাই নিজ নিজ ঘরের খাট,আলমারি,সুকেস,টাকা পয়সা,চেয়ার টেবিল যে যেভাবে পারছে পাশের পুকুরে ডুবিয়ে রাখছে অথবা বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে রেখে আসছে!!

মানুষ যখন বাইরে ঘরের জিনিসপত্র রেখে আসলো ঠিক তখনি কিছু চোরের আগমন ঘটলো! চোরেরাও সুযোগের সদ্ব্যবহার করা শুরু করলো!। এদিকে আগুন নেভাতে সবাই ব্যস্ত! ওদিকে ঘরের জিনিস চোরকে পাহারা দিতে বাইরে রেখে আসলো!

কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রনে এলো,অন্য কোনো বাড়ির ক্ষতি হলো না! এদিকে চোরের আগমনকে টের পেয়ে এলাকাবাসী যখন নিজের জিনিসপত্র দেখতে গেল তখন দেখলো বাড়ির সব দামী জিনিসপত্র চোর নিয়ে গেছে!!

ফলাফল দাড়ালো,চোরকে মুরগি আধি দেওয়ার ঘটনার মতই!

এটা গেল আগুনের কাহিনী এবার আসি "হিরোর দেশ বাংলাদেশ" নিয়ে দুটো কথায়!!

অনেকদিন ধরে মনের মধ্যে গিজ গিজ করছে এই বিজ্ঞাপন চিত্রটা! আমরা তো দেশের আম পাবলিক তাই কিছু বলেও লাভ হবে না জেনেও লিখে ফেললাম!

হিরোর দেশ বাংলাদেশ! এ কেমন কথা? একটা বিজ্ঞাপন চিত্রে তাদের প্রডাক্ট একটি দেশ দখল করে নিতে পারে কিভাবে?
যদি এই প্রডাক্ট বাংলাদেশের তৈরি হত তাহলে একটা কথা ছিল কিন্তু প্রডাক্ট যখন আমাদের দেশের নয় তখন একটি দেশকে তাদের দাবী করার মধ্যে সুক্ষ্ম রাজনৈতিক বিশ্লেষণে ফেলতেই হয়!।

বাংলাদেশে কি আর কোনো কম্পানি নেই যারা বা যাদের মোটরসাইকেল বিক্রি হয়? অনেক কম্পানি আছে! তারাও যদি এমন বিজ্ঞাপনের মাধ্যমে একটি দেশকে নিজেদের দাবী করে তাহলে আমরা হবো রাজ্যের প্রজা মাত্র!!

হিরো ইন্ডিয়ান কম্পানির,আজকে হিরো মোটরসাইকেল বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশেকে তাদের দেশ হিসেবে দাবী করছে,কালকে যখন ভারত বলবে বাংলাদেশ ভারতের রাজ্য তখন কি হবে?
বৃটিশরা কিন্তু এই ব্যবসা করতে এসেই দেশ দখল করে শাসন কায়েম করেছিল!

আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে এসে বাণিজ্য করে নিজেদের আধিপত্য কতটা বিস্তার করছে সেটার দিকেও নজর দেওয়া দরকার! মোটকথা,হিরোর এই বিজ্ঞাপন বন্ধ না করা পর্যন্ত আমাদের সবাইকে কথা বলতে হবে! একটা আওয়াজ তুলেই দেখুন না প্লিজ.....

লেখকঃ এম এ মোমেন
খানসামা,দিনাজপুর।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×