somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্রে দিনাজপুর দুই!

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট বেলায় স্কুলে পড়ার সময় কিছু বুঝতাম না। গণিতে দুর্বল থাকার কারণে এক-ওক-কে এক,দুই-ওক-কে দুই,তিন-ওক-কে তিন এভাবে গুনতে শিখেছিলাম।

স্কুল যেতাম আসতাম,খাইতাম,ঘুরতাম, খেলতাম,আর দিনে একটাই বিরাট কাজ ছিল স্কুলে যাইতাম!!
ক্লাসের রোল-টোল এসব খোজ খবর রাখতাম না! তবে এক থেকে দুই বড়,দুই থেকে তিন বড় এসব হিসেবে যখন বু্ঝলাম তখন মনে হতো এক টাকার থেকে দুই টাকা বড়,দুই টাকার থেকে পাঁচ টাকা বড়! এক টাকা দিলে নিতাম না,দুই টাকা দিলে নিতাম। তো একদিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। আমাদের শহরের আত্মীয়ারা। তারা আমাকে জিজ্ঞেস করলো,মোমেন তোমার স্কুলের রোল নম্বর কত?
হেসে হেসে বলছিলাম,আমার রোল নম্বর ৬২! আমাকে জিজ্ঞেস করলো,তোমাদের ক্লাসে ছাতছাত্রী কত গুলো? আবারও হেসে বললাম,৬৪ জন!! আমাকে ইতিমতো সবাই ধরে বসলো,আমার রোল নম্বর এত দূরে কেন?
আমি রোল নম্বর বলতে যত বেশি হবে ততো বেশি ভালো ছাত্র হিসেবে বুঝতাম!
কারণ ছোট থেকে জানছি,টাকা যত বেশি বড় হবে তার গুরুত্বও ততো বেশি হবে! তাই যার যত বেশি রোল নম্বর হবে সে ততো বেশি ভালো ছাত্র হবে!!
আমার এসব সাইন্টিফিক কথাবার্তা শুনে সবাই হো হো করে হেসে দিল! সেদিনই প্রথম শুনেছিলাম রোল যত কম হবে সে ততো ভালো ছাত্র হবে!!
মানে যার রোল নম্বর এক সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হিসেবে সবার কাছে পরিচিতি পাবে!

এটা গেল আমার স্কুলের কথা! গত কয়েকদিন ধরে পত্রিকায় দেখছি, বিবিএস এর তথ্য অনুযায়ী দরিদ্র জেলার তালিকায় দিনাজপুর দুই নম্বরে অবস্থান করছে

তাহলে এত উন্নয়ন গেল কোথায়?

যদি স্কুলের রোলের মতই হতো,এক বা দুই মানে অনেক ভালো কিছু তাহলে আমরা কতই না আনন্দ ফূর্তি করতাম! কত টাকা খরচ করে কত গেট দিয়ে,কত এমপি মন্ত্রীর ছবি লাগিয়ে,কত ব্যানার বানিয়ে রাস্তায় কত মোটরসাইকেলের শো-ডাউন দিতাম!

দুই নম্বরের জায়গায় যদি মঙ্গা কথাটা না থেকে উন্নতির কথা থাকতো তাহলে আমাদের নেতারাও বুক ফুলিয়ে মুখ ফাটিয়ে মাইকের আওয়াজে বেশ কয়েকরাত ঘুম হারাম করে দিতো!!

যাক বাবা! ভাগ্যিস তালিকায় আমরা দুই নম্বরে আছি! এক নম্বরে থাকা কুড়িগ্রামের কথা ভেবে ভেবে আমাদের অনেক নেতানেত্রী হয়ত রাতের ঘুম হারাম করেছেন!! তবে একটা বিষয় সত্যি,দিনাজপুরের যত নেতাকর্মী আছেন ওনারা কোনো ভাবেই গরীব বা মঙ্গা নয়! কম বেশি সবারই শহরে বাড়ি,গ্রামে বাড়ি,ব্যাংকে টাকা,জমিজমা অনেক আছে! এসব বিষয় বিবেচনা করে হয়ত জরিপ চালানো হয়নি!!

জরিপে যাই হোক,নেতাকর্মীরা মিটিং মিছিলে আর বড় গলায় কথা বলতে পারছেন না আপাতত! তবে এই মঙ্গা আর গরীব মানুষ গুলোকে নিয়ে একটা রাজনীতি হবে! মাথার রাজনীতি! গরীব বলে বলে যা প্রজেক্ট আনবে তার বেশির ভাগই যাবে বড়লোকের ঘরে!!

ইস! এখন যদি আমার রোল নম্বরের মতই আমার জেলাটাও একটু বেশি নম্বরে থাকতো তাহলে খুব ভালো লাগত!

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×