এতদিন ধান,চাউল আর লিচুর নামের সাথে দিনাজপুরকে মানুষ চিনলেও বর্তমানে আরো একটি বিষয় নতুন করে যুক্ত হয়েছে দিনাজপুরের ইতিহাসে। দেশকে ছাড়িয়ে পুরো উপমহাদেশের মুসলমানদের আনন্দময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবারও ।
এক সাথে কয়েক লক্ষ মুসল্লি এক কাতারে দাড়িয়ে নামাজ আদায় করবে এবার ঈদেও। গতবারে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে। গত ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহ মাঠকে ছাড়িয়ে প্রায় ৪ লক্ষের বেশি মানুষ একসাথে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করার সুযোগ পেয়েছিলেন।
ধারণা করা হচ্ছে সামনে ঈদের নামাজে ৫ লক্ষেরও বেশি লোক এক সাথে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করবে। বিশালাকৃতির দুই পাশে দুটি মিনার স্বলিত সবুজ চত্ত্বরের পুরো ঈদগাহ ময়দান জুড়ে লাগানো হয়েছে সবুজ ঘাস। ইতিমধ্যেই শোলাকিয়াকে ছাড়িয়ে পুরো উপমহাদেশের বড় ঈদগাহ ময়দানের খেতাব জুটেছে দিনাজপুরের এই ঈদগাহ মাঠটির।
জেলার তেরটি উপজেলার মানুষ বাদেও আশপাশের রংপুর,নীলফামারী ঠাকুরগাঁও,পঞ্চগড় থেকে ইদের নামাজ পড়তে আসে দিনাজপুরের এই বৃহত্তর মাঠে। ঈদের নামাজের আগে কঠোর নিরাপত্তায় সাজানো হয় পুরো মাঠ,আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে পুরো দিনাজপুর শহরই হয়ে উঠে মানুষময়!
দিনাজপুরের এই ঈদগাহে নামাজ পড়তে এসে অনেকেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। বেশির ভাগ মুসলমান, ভ্রমণপ্রিয় এবং শৌখিন মানুষরাই দূর থেকে এখানে নামাজ পড়তে আসেন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

