আমাদের ফেসবুক বন্ধ, কিন্তু ম্যানহোলের ঢাকনা খোলা।
শাহজাহানপুরে খোলা পাইপে হারিয়ে গিয়েছিলো শিশু জিহাদ। সরকারী বাহিনীর লোকজন ছুটে গেলো । টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখে বললো,ভেতরে কিচ্ছু নেই সব গুজব। টিভিতে এই বয়ান দিয়ে উদ্ধার কাজ সমাপ্ত করে চলে গিয়েছিলো দমকল, আগুন এবং পুলিশ বাহিনী.
পাশেই দাঁড়িয়ে ছিলো আম জনতা, তারা নিজস্ব পদ্ধতিতে প্রযুক্তি খাটিয়ে শিশুটিকে উদ্ধার করলো।
আজকে শিশু নিরব পড়ে গেলো ম্যানহোলের ভেতর, কারন ম্যানহোলের ঢাকনা ছিলোনা।
আমাদের বড় বড় মাথা ওয়ালারা শলাযুক্তি করে কতো কি বন্ধ করেন, কিন্তু ম্যানহোলের ঢাকনা বন্ধ করতে পারেননা,আবার ঘুষ দূর্নীতি আলেম হত্যা কিছুই বন্ধ করতে পারেনা। পারে শুধু ম্যানহোল বন্ধ করতে।
হে দয়াময় এদেশের অসৎ পলিটিশিয়ানদের জন্য একটা ঢাকনা খোলা ম্যানহোল কবুল করো।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




