somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাগতম মাহে রবিউল আউয়াল,স্বাগতম জশনে জুলুছ

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

------------------------------বিসমিল্লাহির রাহমানির রাহিম -------
রবিউল আউয়াল মাসের বারো তারিখ।সোমবার।--- ---- --- ---
" এক অপূর্ব নূরে আসমান -যমীন উজালা হইয়া গিয়াছে। সেই আলোকে চন্দ্র -সূর্য -গ্রহ -তারা ঝলমল করিতেছে। কার যেন আজ শুভাগমন,কার যেন আজ অভিনন্দন। যুগ -যুগান্তের প্রতীক্ষিত সেই না -আসা অতিথির আগমন -মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া উঠিয়াছে। তাঁরই অভ্যর্থনার জন্য আজ যেন এ আয়োজন।কুল -মাখলুক্ আজ সেই আনন্দে আত্মহারা। গগনে গগনে ফেরেস্তারা ছুটাছুটি করিতেছে, তোরণে তোরণে বাঁশি বাজিতেছে। ---- --- ----
কিসের উল্লাস আজ দিকে দিকে? --- -- -- --
মহাকাল ঋতুচক্রে আজ কি প্রথম -বসন্ত দেখা দিল? প্রকৃতির কুন্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল?
কে এই নব অতিথি --কে এই বেহেশতী নূর --যাঁহার আবির্ভাবে আজ দুল্যোকে --ভূলোকে এমন পুলক -শিহরণ লাগিল?
এই - শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর --নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ --মানবজাতির চরম এবং পরম আদর্শ --স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ---বিশ্বনবী --হযরত মুহম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
(গোলাম মোস্তফা, বিশ্বনবী, পৃ -২১'২২'২৩)
কবি নজরুল ইসলামের ভাষায়, " আজকে খুশীর ঢল নেমেছে --ধুসর সাহারায় ", ত্রিভুবনের প্রিয় মুহম্মদ এলরে দুনিয়ায় ---আয়রে সাগর, আকাশ, বাতাস,দেখবি যদি আয়, "।
এখন এ খুশির ঢল ' জশনে জুলুছ ' নামে নেমে পড়বে আজ থেকে। জাতিয় কবির খুশীর ঢল', গাউসে জামান তৈয়্যব শাহ্ (র) ' কে পেয়ে জশনে জুলুছ' হয়ে সমগ্র বাংলাদেশে ' সকল ঈদের সেরা ঈদ" পালন করে আসছে ১৯৭৪ হতে। আর এই মহানন্দময় জশনে জুলুছের তীব্র জোয়ারের খরস্রোত ভাসিয়ে নিয়ে গেছে মীলাদের আনন্দ বিরোধি সকল চক্রান্ত বিগত ৪১ বছরে। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জিন্দাবাদ, ইতিহাস তাদের স্মরণ করবে জশনে জুলুছের প্রতিষ্ঠাতা কেন্দিয় সংগঠন হিসেবে। সেদিন, ১৯৭৪ এ কোরবানিগন্জস্হ বলুয়ারদিঘী পাড়, খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে, মুজাদ্দিদে মিল্লাত, তৈয়্যব শাহ্ হুজুরের নির্দেশে, আলহাজ্ব নুরমুহাম্মদ সওদাগর আলকাদেরির নেতৃত্বে যে জুলুছটি ১২ রবিউল আউয়াল সকালে, সিরাজদৌলা রোড হয়ে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে এসে সমগ্র দেশকে একটি নতুন বার্তা শুনিয়েছিল, সেটি বাংলাদেশের জশনে জুলুছের মূলভিত্তি হিসেবে স্মারকচিহ্নিত থাকবে। আসুন, মহা মীলাদের মাস, মহা শুকরিয়ার মাস, মাহে রবিউল আউয়াল -----প্রথম বসন্ত --উদযাপনে মহাপ্রস্তুতি গ্রহন করি। জশনে জুলুসকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিই, যাতে এ মহা আয়োজনের প্রেরণা সব গ্লানি মুছে নিয়ে যায়। মুসলমানদের ঘুড়ে দাঁড়াবার উসিলা হিসেবে পথ দেখায়।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×