somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম আর ওয়ােজদ চৌধুরী
আমি এম আর ওয়াজেদ চৌধুরী ( রায়হান )। পড়াশোনা করছি আইআইইউসির আইন বিভাগে । নিজের সমর্পকে বলার মতো এখনো কিছু করতে পারিনি । খুব ইচ্ছা হলে ফেইসবুকে আমার সাথে আসতে পারেন। www.facebook.com/MRWC90 সার্চ করে। ধন্যবাদ।।

ভারতে কি শাস্তি হতে পারে সালাহ উদ্দিন আহমদের?

১৪ ই মে, ২০১৫ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম.আর.ওয়াজেদ চৌধুরী (রায়হান)

দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে। ভারতের মেঘালয়ের শিলং এর গলফ গ্রিন এলাকায় সন্দেহজনকভাবে ইতস্তত ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন টইলরত পুলিশকে খবর দিলে গ্রেফতার করা হয়। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মানসিক রোগী মনে করে চিকিৎসার জন্য মিমহ্যানস হাসপাতাল ও পরে শিলং সিভিল হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরবর্তীতে সঠিক পরিচয় পাওয়ার পর মেঘালয় পুলিশ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করায় তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলাও করেছে। মেঘালয় পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং সুস্থ হলে আদালতের সম্মুখীন করা হবে। মিডিয়া সূত্রে জানা যায় মেঘালয় পুলিশ-প্রধান এম
খারক্রাং বলেছেন , "আপাতত ওনাকে একজন বিদেশি নাগরিক বলে চিহ্নিত করে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য ফরেনার্স অ্যাক্টে আমরা রীতিমাফিক মামলা রুজু করেছি’'

এখন প্রশ্ন হচ্ছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের বিচার হলে, তার শাস্তি কি হতে পারে?

যেহেতু ভারতের অনেক ভেতরে তাকে ধরা হয়েছে তাই ভারতীয় আইনে বিচার করে তারপর ফেরত পাঠানো হতে পারে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে যে বিদ্যমান আইন আছে, ওই আইনের আওতায় সালাহ উদ্দিনের বিচার হবে।
এই ব্যাপারে ভারতে বলবৎ আইন
ফরেনার্স অ্যাক্টে ১৯৪৬ (সংশোধিত ২০০৪) এবং পাসপোর্ট আইন ১৯৫০ দু ধরনের নির্ধারিত শাস্তির কথা বলা আছে। বৈধ কাগজপত্র বিহীন বা পাসপোর্ট-ভিসা তথা ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বিদেশী নাগরিক ভারতের অভ্যন্তরীণ সীমানায় পাওয়া গেলে ফরেনার্স অ্যাক্টে ১৯৪৬ এর ধারা ১৪ তে অবৈধ অনুপ্রবেশকারী তথা অবস্থানকারীর পাঁচ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা দু’ই নির্ধারিত শাস্তির কথা বলা হয়েছে। আবার ১৪ (খ) তে বলা হয়েছে যে, শাস্তি কোনমতে দুই বছরের কম এবং আট বছরের বেশি হবে না। আরও বলা হয়েছে জরিমানার টাকা দশ হাজার রুপির কম হবে না।
এছাড়া ১৯৫০ সালের ভারতীয় পাসপোর্ট আইনের ৬ ধারায় , তিন মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা দু’ শাস্তির কথা বলা হয়েছে।
১৯৯২ সালের এক মামলায় দেখা যায়
(Mohd. Anwar v. State of Bihar 1992 Cr. L.J. 48)। একজন পাকিস্তানি নাগরিক কোন বৈধ পাসপোর্ট, ভিসা ছাড়া বাংলাদেশের মাধ্যমে ভারত প্রবেশ করে। তার অনুপ্রবেশ এবং অবস্থান সম্পর্কে ভারতীয় কোন কর্তৃপক্ষকে অবগত করা ছিল না। এমনকি তার কাছে ভারতীয় নাগরিক হিসেবে কোন নিবন্ধিনও ছিল না। যার ফলে তার বিরুদ্ধে পরিষ্কারভাবে ফরেনার্স অ্যাক্টে
1946 অধীনে CL . 3 (1) এবং CL. 7 (2), সেকশনস 13 এবং 14 লঙ্ঘনের অভিযোগে অপরাধী সাব্যস্ত করা হয়।

তবে বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত রাজি থাকলে তাঁকে বাংলাদেশ ফিরিয়ে আনতে পারে। পুশব্যাক ভারতের ব্যাপার। কিন্তু সালাহ উদ্দিনের ক্ষেত্রে পুশব্যাকের সম্ভাবনা কম।
সাংবাদিকদের বাংলাদেশ পুলিশের আইজি জানিয়েছেন, ইন্টারপোলের সহায়তায় বিএনপি নেতা সালাহ উদ্দীন আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দেশে ফিরিয়ে আনার পর কিংবা তার সঙ্গে কথা বললেই কিভাবে তিনি সীমান্ত পাড়ি দিলেন সে রহস্য উদঘাটন হবে । এখন আইন-শৃঙ্থলা বাহিনীর প্রধান কাজ তাকে দেশে ফিরিয়ে আনা। কারণ পুলিশের চোখে তিনি ফেরারী আসামি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ১০ মার্চ—এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হন তার পরিবার। সন্ধান চেয়ে ১১ মার্চ রাতে সাধারণ ডায়েরি (জিডি) করতে গুলশান ও উত্তরা পশ্চিম থানায় যান তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। তবে কোনো থানাই তাঁর জিডি গ্রহণ করেনি। ১২ মার্চ হাসিনা আহমেদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা না এবং রোববার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ২০ এপ্রিল হাইকোর্ট আগামী ছয় মাস সালাহ উদ্দিন আহমদের খোঁজ অব্যাহত রাখার নির্দেশ দেন। সরকারের নিকট স্বারকলিপিও দেন তার স্ত্রী। এসব বিষয় হয়তো মামলায় বিবেচনা করা যেতে পারে। কারন সালাহ উদ্দীন আহমেদ নিজেই বলেছেন তিনি একজন বাংলাদেশী। দু'মাস আগে ঢাকা থেকে অপহরণ হয়েছেন। চোখ বেধে শিলং এ ফেলে দেওয়া হয়েছে। কিভাবে গেছেন তা জানেন না। সব মিলিয়ে বলা চলে তিঁনি নিজ উদ্যেগে কিংবা ইচ্ছাকৃতভাবে ভারতে প্রবেশ করেন নি। অপহরণের স্বীকার হয়েছেন।


লেখক:
মানবাধিকার কর্মী ও শিক্ষার্থী,
আইন বিভাগ, আইআইইউসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×