somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম আর ওয়ােজদ চৌধুরী
আমি এম আর ওয়াজেদ চৌধুরী ( রায়হান )। পড়াশোনা করছি আইআইইউসির আইন বিভাগে । নিজের সমর্পকে বলার মতো এখনো কিছু করতে পারিনি । খুব ইচ্ছা হলে ফেইসবুকে আমার সাথে আসতে পারেন। www.facebook.com/MRWC90 সার্চ করে। ধন্যবাদ।।

ভ্যাট প্রত্যাহারের দাবীতে চট্রগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিসের উপর আরোপিত ৭.৫% কর প্রত্যাহারের দাবীতে চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে বৃহস্পতিবার বিকাল তিনটায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে চট্রগ্রামে অবস্থিত সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকদের পাশাপাশি মানবঅধিকার সংগঠন "সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন", "বিডি ল সোসাইটি " সহ সামাজিক সংগঠন "বিবেক ইন্টারন্যাশনাল " অংশগ্রহনের মাধ্যমে একাত্বতা প্রকাশ করে।
মানববন্ধনের কো-অর্ডিনেটর ও আইআইইউসি আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র এম.আর.ওয়াজেদ চৌধুরী ( রায়হান) এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন " এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা আবেদ আলী। তিনি তার বক্তব্যে বলেন " এই অযৌক্তিক কর আরোপ উচ্চ শিক্ষায় বিরূপ প্রভাব ফেলবে। যা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশর জন্য একটি আত্বঘাতি সিদ্বান্ত। সামাজিক সংগঠন "বিবেক ইন্টারন্যাশনাল " এর প্রেসিডেন্ট ফাহাদ এ আলম তার বক্তব্যে বলেন, শিক্ষার উপর কর আরোপ শুধু মৌলিক অধিকার লঙ্গন নয় বরং মানবঅধিকারের চরম অবমাননাও বটে। "বিডি ল সোসাইটি " এর চট্রগ্রাম মহানগর কার্যকরী পরিষদ সদস্য হাসনাইন মাহমুদ সরকারের নিকট প্রশ্ন রেখে বলেন," শিক্ষা কি পন্য? ছাত্র কি ক্রেতা? দেশ চালানোর জন্য নাকি উচ্চশিক্ষা নিরুৎসাহিত করার জন্য এই কর আরোপ?
এছাড়াও উক্ত মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা অর্পণ পাল, আলতাপ ,সারিদ, মিজান, জুয়েল, মোশারফ, সাদিয়া জাহান, টুম্পা দাশ সহ মানবঅধিকার কর্মী এস.এম.আজিজ ও বেলায়েত হোসেন।
বক্তারা মানববন্ধন থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট সম্পূর্ণরুপে প্রত্যাহার করার জন্য সরকারের নিকট দাবি জানানোর পাশাপাশি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনিক দূর্নীতি রোধ করার জন্য
স্বচ্ছতা নিশ্চিত করা সহ শাস্তির
ব্যবস্থা, বিভিন্ন প্যাকেজ এবং কর্মশালার
মাধ্যমে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার সার্বিক মানোন্নয়নে কার্যকর ব্যাবস্থা নেয়ারও দাবী জানান।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×