somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম আর ওয়ােজদ চৌধুরী
আমি এম আর ওয়াজেদ চৌধুরী ( রায়হান )। পড়াশোনা করছি আইআইইউসির আইন বিভাগে । নিজের সমর্পকে বলার মতো এখনো কিছু করতে পারিনি । খুব ইচ্ছা হলে ফেইসবুকে আমার সাথে আসতে পারেন। www.facebook.com/MRWC90 সার্চ করে। ধন্যবাদ।।

বাংলাদেশ-ভারত ছিটমহল : বাস্তবতা থেকে ইতিহাসের পাতায়

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠে আজকের 'দ্যা ডেইলি স্টার' পত্রিকাটি নিয়ে টেবিলে বসলাম। চোখটিপাটিপি করতে করতে প্রথম পাতার লীড নিউজে খেয়াল করলাম দীর্ঘ ৬৮ বছরের সমস্যার সমাধান টা আজ স্বপ্ন থেকে বাস্তব হচ্ছে রাত বারটায় !!! ( Separated again 68 years after, Enclave dwellers freedom a few hours away - #The_Daily_Star)

আমি মনে করি কূটনীতির হিসাব যা-ই বলুক ছিটমহলগুলো বিনিময় না হলে ছিটমহলগুলোর মানুষকে আজীবন মানবিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকতে হবে। গত আটষট্টি বছর ধরে তারা ইউটিলিটি, শিক্ষা, চিকিৎসা, বিনোদন থেকে দূরে অমানবিক জীবন- যাপন করছেন। দীর্ঘ ৬৮ বছর ধরে সেসব মানুষগুলোর দুর্দশা ক্ষুদ্র স্বার্থচিন্তায় অন্ধ রাজনীতিক-আমলাদের যাতাকলে পিষ্ট হয়েছে। আজ শুক্রবার শেষে রাত বারটা এক মিনিটে মুক্তি পাচ্ছে ৫২ হাজার অধিবাসী। যার ফলে বাংলাদেশ-ভারত ছিটমহল বাস্তবতা থেকে ঠাই হবে ইতিহাসের পাতায়।

সর্বশেষ নরেন্দ্র মোদী সফরের সময়ে আব্বুর সাথে #ছিটমহল বিষয়ে আলাপচারিতায় বলেছিলেন,
আশির দশকে নাকি,একবার পতিত সামরিক স্বৈরাচার এরশাদ যখন বাংলাদেশের রাষ্ট্রপতি তখন সে একবার দহগ্রাম-আঙরপোতায় গিয়েছিল। জনসভায় দহগ্রামের চেয়ারম্যান সাহেব নিজেদের দুর্দশার কথা বলতে বলতে এরশাদের পা জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। তিনি তাঁর জনগণকে এই সীমাহীন দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য এরশাদের করুণা চান। কিন্তু চেয়ারম্যান সাহেব যা জানতেন না সেটা হচ্ছে, তাঁদেরকে বাঁচানোর কোন উপায় এরশাদের কাছে ছিলনা। তাঁদেরকে বাঁচানোর কিছুটা উপায় হয়তো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে ছিল। তবে সবচে’ বড় উপায় ছিল ভারতের লোকসভা-বিধানসভার সদস্যদের কাছে, ভারতের সুপ্রিমকোর্টের কাছে।
যাহোক,অবশেষে ৬৮ ববছরে পর ছিটমহল বাসী পাবে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয়, বিদ্যুৎ, সেতু, হাটবাজার, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, ভোটাধিকার, কর্মসংস্থান। মুক্তি ঘুচছে ছয় দশক ধরে তীব্র বঞ্চনা, সরকারী প্রতিশ্রুতি, চোরাকারবারি, মাদকপাচার, সীমান্ত সুরক্ষা বাহিনীর অত্যাচার আর অশিক্ষার।

এই দুঃখী মানুষগুলোকে দেশের আর দশটা মানুষের মতো মানবিক ও নাগরিক সুবিধার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট
সবাইকে আমার তরফ হতে অশেষ ধন্যবাদ।

-এম.আর.ওয়াজেদ চৌধুরী (রায়হান)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×