somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাহুরগ্রাসে রাজনীতির

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন অরাজকতা চলছে। এই অরাজকতা শুধু শাসকদলের কারনে হচ্ছে না। এর অন্যতম কারন শক্তিশালী বিরোধীদলের অভাব। প্রধান বিরোধীদল স্বাধীনতা বিরোধী জামাতের কাধে ভর করে ক্ষমতা যাওয়ার দিবাস্বপ্ন দেখেছিল। ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতিতে নিমজ্জিত থাকার কারনে শক্তিশালী বিরোধী অবস্থানে যেতে পারছেনা। তবে বর্তমান শাসকদলের ও একি অবস্থা হবে যখন তারা বিরোধী অবস্থানে যাবে।

বি এন পি কোন রাজনৈতিক দল নয় তারা হল একটা রাজনৈতিক মোর্চা । এখানে কিছু লোকজন এসেছিল সময়ের বাস্তবতার প্রেক্ষাপটে। এখানে যারা এসেছিল তারা মূলত সুবিধাবাদী কিছু লোক। জিয়া মারা যাবার পর তাদের এই চেহারাটা স্পষ্ট হয় । সুতরাং এরা আন্দোলন বলতে যেমন কিছু বোঝে না, তেমনি সেরকম কোন দক্ষতাও এদের নেই । আর একারণেই আওয়ামীলীগ এত স্বেচ্ছাচারিতা করবার সুযোগ পেয়েছে এবং স্বেচ্ছাচারিতা করেই যাচ্ছে । BNP রাস্তায় যতটুকু পারফর্ম করার দাবী করে তা করত মূলত জামাত-শিবির । সরকার জামাতকে পাকড়াও করার রাজনীতি করে বি এন পির আসল চেহারাটা আরো স্পষ্ট করে দিয়েছে । সুতরাং ওদের ঘরে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই তো । আর দেশটাও রাহুগ্রাস থেকে মুক্তির কোন পথ পাচ্ছে না। আর এই অবস্থা থেকে মুক্তির উপায় হল সরকার ও বিরোধীদলে স্বাধীনতার পক্ষের শক্তির অবস্থান।
এখন বিএনপিকে জামায়াত ছেড়ে নির্বাচনমূখী রাজনীতিতে আসতে হবে। যেভাবে আওয়ামীলীগ ৭০ এ ইয়াহিয়ার অধীনে নির্বাচন করে দেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল । এই নির্বাচনে অংশগ্রহনের সময় মাওলানা ভাসানী সমালোচনা করেছিলেন। আবার ১৯৭৯ তে সামরিক জান্তা জিয়ার অধীনে নির্বাচন করে। এবার ইয়াহিয়ার মতো ভূল জিয়া করেন নাই। নির্বাচনের আগের দু-বসর আওয়ামী সাপোর্টারদের এমন সাইজ করেছিলো কাউকে মাঠে পাওয়া যায় নাই। তারপর ও এদেশের মানুষকে জরুরী শাসন থেকে মুক্ত করেছিলো। আবার ৮৬ সালে সামরিক জান্তা এরশাদের অধীনে নির্বাচন করছিলো। তবে ওই সংসদ থেকে আওয়ামীলীগ পদত্যাগ করার করার পর ওই সরকারের ভিত দুর্বল হয়ে যায় এবং সামরিক অধ্যায়ের পতন শুরু হয়। তাই নির্বাচনে অংশগ্রহন করে জনমত আরো শক্তিশালী করতে হবে।বারবার জামায়াতের উপর ভর আন্দোলনের নামে ত্রাস করে সাংগঠনিক অবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে যে নির্বাচনে কারচুপি হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা নাই। তাই নির্বাচনে অংশ না নেওয়া ই শ্রেয় ভেবে জনগণ থেকে দূরে থাকলে তারা একসময় মুসলিমলীগের মত দলে পরিনত হবে। তবে এও সত্যি যে এই সরকারের পতন এমনি গঠবে যদি আর বেশী স্বৈরচারী হয়। খামাখা আন্দোলন করে সুখ নিদ্রা নষ্ট করার ইচ্ছা নাই ভেবে যদি জনগন থেকে দূরে থাকে তাহলে এই সরকারের পতন সুদূর ভবিষ্যতে সম্ভব না।
এক চিমটি সাহস, একমুঠো মনোবল আর স্বাধীনতা বিরধীদের সাথে নিয়ে অন্যায়ের বিপক্ষে লড়াই করা যায় না। লড়তে হবে আপনার মৃত্যঞ্জয়ী সাহস নিয়ে। মৃত্যু আপনার ভবিতব্য জেনে এ লড়াই করতে হবে। তাই সময় থাকতে শুধরাতে হবে কারন সময় গেলে সাধন হবে না।(চলবে)

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×