নীল আকাশে বড় ডানা মেলে তুমি রাজত্ব কর
তুমি তো হতে পারতে আকাশের মত উদার
তার মত বিশাল মনের অধিকারী।
কিন্তু না...
তোমার হিংস্রতা দেখে অন্তরাত্মা কেঁপে উঠে
তোমার ঘৃনা মিশ্রিত দৃষ্টি থেকে রেহাই পায় না,
মধ্যবিত্ত, নিন্মবিত্ত, শ্রমিক, কৃষাণ সকলে
তবে কেন তোমাকে,
অনুমতি দিলাম মাথায় উঠার
সাহায্য দিলাম রাজত্ব করার
সুযোগ দিলাম বেঁচে থাকার।
উত্তর আজ আমাদের জানতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


