আজ শব-ই-বরাতের রাতে মুসলমান শ্রেনী মসজিদ কিংবা উপাসনালয়গামী হলেও মগবাজারকেন্দ্রিক বেশ কিছু গেলমানের ইবাদতের উপর কেন্দ্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারন, ব্যক্তিক ইবাদতের চাইতেও এখন সামষ্টিক ল্যাদানিই তাদের জন্য ফরজকাজ হয়ে গেছে। তাই শূরা কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত গেলমানরা অনলাইনে বাংলা ব্লগ সাইট এবং সামাজিক সাইটগুলোতে বিরতিহীনভাবে খোমা প্রদর্শন এবং অস্তিত্ব প্রমাণ করে যাবে। রাষ্ট্রের বর্তমান কর্ম তৎপরতা তাদের উপর কোন প্রভাব ফেলছে না- এরকম একটি বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, ফেসবুকে ছাগু গ্রুপের প্রায় ১৭৫ জন, সামহোয়ার ইন ব্লগে ১৪ জন, এবং অন্যান্য ব্লগ ও সামাজিক সাইটে আরো ২০জনের মতো গেলমান মনযোগ সহকারে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রেরিত সংবাদে আরো জানা যায়, কিছুক্ষণ আগে শীর্ষ গেলমান ওরফে ছাগু চীফ মো: তিনকোনাকে অনলাইনে দেখা গেলেও এ রিপোর্ট লেখার শেষের দিকে উনি অফলাইনে গত হোন। কোমরে ব্যাথাজনিত কারণে তিনি বিকেলেই ছুটির দরখাস্ত করেন।
আগামিকাল সকালেও এভাবে কিছু গেলমান দায়িত্ব পালন করে যাবেন বলে জানা যায়।
সূত্র : দিগন্ত রেডিও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


