somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Self-fulfilling prophecy (সেল্ফ ফুলফিলিং প্রোফেসি) কী ও তার বিস্তারিত

০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Self-fulfilling prophecy (সেল্ফ ফুলফিলিং প্রোফেসি) জানা ও উপলব্ধি করা জরুরি। কারণ এটা আমাদের জীবনে কাজ করবেই, আমরা জানি বা না জানি।

Self-fulfilling prophecy (সেল্ফ ফুলফিলিং প্রোফেসি) হলো নিজের ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে কোন বিশ্বাস বা প্রত্যাশা আনয়ন করা ও সে মোতাবেক আচরণ করা। আমরা যেইটা বিশ্বাস করি আমরা সে মোতাবেক কাজ করি। ফলে দেখা যায়, আমাদের বিশ্বাস বাস্তবে রূপ নিতে শুরু করে। এই ঘটনাই হলো সেল্ফ ফুলফিলিং প্রোফেসি।

Self-fulfilling prophecy দুই রকম হয় সাধারণত।

১. Pygmalion effect (যখন ইতিবাচক প্রত্যাশা ভালো ফল বয়ে আনে) এবং
২. Golem effect (যখন নেতিবাচক প্রত্যাশা খারাপ ফল বয়ে আনে)

এই গুলাকে কগনেটিভ বায়াসের অংশ মনে করা হয়।

Pygmalion effect:
Pygmalion Effect হয়, যেখানে কোনো ব্যক্তির প্রতি উচ্চ প্রত্যাশা থাকলে সে নিজেকে উন্নত করতে এবং সেই প্রত্যাশা পূরণ করতে বেশি মনোযোগী হয়। বা নিজের ব্যাপারে যদি উচ্চ প্রত্যাশা তৈরী করা যায় তাহলেও সেটি কাজ করে।

যদি কেউ বিশ্বাস করে যে সে ভালো করতে পারবে, তাহলে সেই বিশ্বাস তাকে বাস্তবেই ভালো করতে উৎসাহিত করে।

এই প্রভাব মূলত ইতিবাচক প্রত্যাশা এবং বিশ্বাসের কারণে ব্যক্তির কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে ঘটে।

যদি একজন শিক্ষক মনে করেন যে কোনো ছাত্র খুব মেধাবী, তাহলে তিনি তাকে বেশি উৎসাহ ও মনযোগ দিবেন তার দিকে।

ছাত্রটি বুঝতে পারে যে শিক্ষক তার ওপর আস্থা রাখছেন, ফলে সে আরও পরিশ্রম করে।

এভাবে ছাত্রটি ভালো ফলাফল করে, যা শিক্ষকের পূর্ববর্তী প্রত্যাশাকে সত্য প্রমাণ করে।

এভাবে এটা নিজের ব্যাপারেও কাজ করে। যদি ভালোমত বিশ্বাস ও প্রত্যাশা তৈরি করা যায়।

.

Golem Effect:
Golem Effect হলো উপরেরটার বিপরীত। সেটা তো আর বলতে হবে না।

যদি কাউরে বলা হয়, তোমার মতো অকম্মাকে দিয়ে এ কাজ হবে না। তাইলে সেটা না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

সাধারণভাবে যদি কাউরে কম যোগ্য মনে করা হয়, তখন সেও নিজেকে কম যোগ্য মনে করতে থাকে।

এটা নিজের ব্যাপারেও সত্য।

কোন কাজ সামনে আসলে যদি বলা হয়- এ আমার দ্বারা সম্ভব না। তাহলে তো প্রথমেই কাজের কবর রচনা হয়ে যায়।

আমার মনে হয় Golem Effect কীভাবে কাজ করে এটা সহজে বোঝা যায়।

কিন্তু Pygmalion effect নিয়ে কাজ করা ও বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং ও পরিশ্রমের। তবে অসম্ভব বা অবাস্তব নয়।

.

পিগম্যালিয়ন ইফেক্ট ও গোলেম ইফেক্ট নিয়ে একটা তুলনামূলক আলোচনা ও অন্যান্য রেফারেন্স লিংক পাবেন সাবস্ট্যাকের লেখার এই লিংকে
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×