somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি চাঁদা নিলে কী হবে!

১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখলাম ধানমন্ডিতে এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে পার্কিং থেকে "চাঁদা" নেওয়ার কারণে। যার কাছ থেকে চাঁদা নিচ্ছে, তিনিই ভিডিও করে ফেসবুকে দিয়েছেন ও তা ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে কর্তৃপক্ষের নজরে আসার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে বলে অনুমান।

ঘটনা ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটাই কিনা, অন্য কিছু আছে কিনা তা আমরা জানি না। সুতরাং এই ব্যাপারে ভালো মন্দ বা ঐ ছেলেরে জাজ করতেছিনা।

আমার আলাপ অন্য জায়গায়। সেইটা বলি।

চাঁদা দিতে বাধ্য করার ব্যাপারে বিএনপির বিরুদ্ধে দূর্নাম আছে। ঐ ছেলের ভিডিও দেখে কনটেক্সটা মনে পড়লো আরকি।

বিএনপি যে চাঁদা দাবি করে ও নেয় তা নিজে প্রত্যক্ষ করি নাই। এলিগেশান আছে সেই ভিত্তিতেই বলা।

বিএনপির বা ছাত্রদলের ছেলেরা যদি আসলেই আবার চাঁদা নেওয়ার কালচার তৈরী করে তাহলে কী হবে সেটা চিন্তা করছিলাম।

এখানে একটা বিষয় লক্ষ্যণীয়, আমার অবজার্ভেশন বিএনপির স্থানীয় নেতা কর্মী তুলনামূলক অশিক্ষিত ও গোয়ার। তারা আইনের প্রতি কম্পারেটিভলী বেশি বীতশ্রদ্ধ। সেমতে তারা অনেক কিছু কেয়ার করে না। ইচ্ছামাফিক অন্যায় করে। অনেকসময় হায়ার অথরিটির কথাও মানে না।

এই দলের মধ্যে যে চেইন অফ কমান্ডে চরম বিশৃঙ্খলা আছে তা তো মাঠ পর্যায়ে এখন দেখা যাচ্ছে।

বিএনপির যারা নেতা ও সাবেক কর্মী তাদের মন ও মননে আগের বিএনপির রেজিমের সময়টা গেথে আছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের কথা বলছি।

সারাবিশ্বে বিশেষত আমাদের দেশে ২০০৭-২০০৮ সাল থেকে একটা মেজর চেঞ্জ আসছে কমিউনিকেশন ও সোস্যাল মিডিয়ায়। সোস্যাল মিডিয়া এগজিস্ট থাকাকালীন সময়ে পাওয়ারে থেকে রাজনীতি করা আর সোস্যাল মিডিয়ার অনুপস্থিতির সময়ে রাজনীতি করা এক না।

আমার অবজার্ভেশন চাঁদা নেওয়ার কালচার যদি বিএনপির বিপথগামী চ্যালারা ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করে তাহলে তারা সোস্যাল মিডিয়ায় জনগনের রোষানলে পড়বে, যেটা আপনারা বিভিন্ন ইস্যুতে এখন মাঝে মাঝে দেখছেন।

যে কোন অন্যায় করার সাথে সেটা নিয়ে সোস্যাল মিডিয়ায় সাথে সাথে বিচার বসতে পারে এবং সেটা নিয়ে জনমত তৈরী হয় এই অভিজ্ঞতা বিএনপির জন্য নতুন। এই যে নতুন দিক তাদের রাজনীতির মাঠে মোকাবেলা করতে হবে এই ব্যাপারে তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ও সে অনুযায়ী মুভ অন করতে হবে।

সোস্যাল মিডিয়ার এমন এভেইলিবিলিটি না থাকলে বা মানুষের কাছে তথ্যের অবাধ প্রবাহ না থাকলে এবং সহজেই সোস্যাল মিডিয়ায় নিজের মতামত দেওয়া বা সোচ্চার হওয়ার অপশন না থাকলে আওয়ামি রেজিম হয়ত আরও সময় ধরে চলতো। বা অন্যভাবে বললে সোস্যাল মিডিয়া তাদের পতনে সহায়ক হিসেবে কাজ করেছে।

এমন এভেইলেবল তথ্য প্রবাহের যুগে বিএনপি ক্ষমতায় থাকে নাই।

এটা তাদের জন্য নতুন।

সুতরাং তারা যদি চাঁদা সহ অন্য ব্যাড কালচার ফিল্ডে প্রাকটিস করে যেটা জনগনের স্বার্থের সাথে সরাসরি সাংঘর্ষিক তাহলে তাহলে তাদের আপকামিং মসনদ ঢলে পড়বে দ্রূতই। সেটা দুই বা তিন বছরেও হতে পারে।

এই ব্যাপারটাকে বিএনপির নেতৃবৃন্দের সিরিয়াসলি নেওয়া উচিৎ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×