somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান: প্রধানমন্ত্রীর সামনে প্রকৃত চিত্র তুলে ধরুন

২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসবেন ২৭ এপ্রিল ২০২৬। তার এই সফরকে সামনে রেখে যশোরের রাস্তাঘাটে কিছু চাতুরি করা হয়েছে।

তিনি বিমানবন্দর নেমে আরবপুর মোড় হয়ে শহরে ঢুকবেন।

বিমানবন্দর থেকে আরবপুর মোড়ের আগ পর্যন্ত রাস্তাটুকু ভালো। কারণ এখানে বিমানবন্দরগামি গাড়ি যাতায়াত করে। কোন ভারি গাড়ি চলে না। তাছাড়া রাস্তাটি ক্যান্টমেন্ট এরিয়ার মধ্যে।

যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া শেষ অর্থাৎ আরবপুর মোড় ও তার আশেপাশে রাস্তা প্রচণ্ড খারাপ। রাস্তা শুধু এখানে খারাপ না।

অভয়নগর চেঙ্গুটিয়া থেকে যশোর হয়ে ঝিনাইদহ পর্যন্ত রাস্তা খারাপ। শুধু খারাপ বললে এই খারাপের ভয়াবহতাকে ছোট করা হয়।

খারাপের তীব্রতা বোঝানোর মত আমার ভাষা নেই। তবে এটা নিশ্চিত খুলনা বিভাগে আর কোথাও একটানা এরকম বেহাল রাস্তা আর কোথাও নেই।

অথচ প্রধানমন্ত্রী যেন এসব বুঝতে না পারে এ জন্য আরবপুরের যে অংশটুকু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি যাবে সে অংশটুকু খুবই সুন্দরভাবে মেরামত করেছে। মনে হচ্ছে ইউরোপের অংশ।

একইভাবে রাস্তা নিয়মিত ঝাড়ু দেওয়াও চলছে বলে জানতে পারলাম।

প্রধানমন্ত্রী বেনাপোল রোডে শার্শা যাবেন। এই রাস্তাটি এমনিতেই ভালো মোটামুটি। যেসব জায়গায় টুকটাক খারাপ ছিলো সেসব জায়গায় খুব আদর দিয়ে মেরামত করা হয়েছে।

মোদ্দাকথা, এটা নিশ্চিত করা হয়েছে যে, গাড়ি চলার সময় যশোরের বেহাল রাস্তার অবস্থার কথা যেন প্রধানমন্ত্রীর মাথায়ই না আসে।

জনগনের সাথে এই যে মকারি করা, এটা ভালো না।

প্রধানমন্ত্রীর সামনে এমনভাবে যে কোন জিনিস ফ্রেমিং করা, যে কোন সমস্যা নাই, এমন প্রাকটিস যদি চালু থাকে তাহলে তার ফল নিশ্চিতভাবে ভালো হবে না।

দেশের লোকের কষ্ট তিনি বুঝতেই পারবেন না। তিনি দেখবেন সবকিছু তো ঠিক আছে। দেশের লোকের অখুশি হওয়ার কারণ তার মাথাতেই আসবে না।

খুলনা বিভাগের মধ্যে অন্যতম ব্যস্ত রোড হচ্ছে খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে।

এই রোডে চলাচল করা হাজার হাজার মানুষ দৈনিক অবর্ণনীয় কষ্ট স্বীকার করে চলাচল করে। অথচ জনগনের এই কষ্ট যারা প্রধানমন্ত্রীর কাছ থেকে আড়াল করার জন্য উঠেপড়ে লেগেছেন, তাদের এই অপচেষ্টার ফল ভোগ করতে হবে।

আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা দায়িত্বশীল যারা আছেন, যারা প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, তারা দেশের ও দেশের মানুষের প্রকৃত অবস্থা প্রধানমন্ত্রীকে বুঝতে দেন।

তিনি যদি মানুষের প্রকৃত কষ্ট উপলব্ধিই না করতে পারেন, তাহলে তিনি সে কষ্ট লাঘবের ব্যবস্থা নিতে তৎপর হবেন কীভাবে? আপনারা প্লিজ জাতির সাথে বেইমানি কইরেন না। প্লিজ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×