somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু রাজন কে হত্যা এবং কিছু কথা

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আমি শুধু এক গ্লাস পানি খাইমু,
-তুই, ঘাম খা...

রাজন কে যখন মুহিতরা মারছিল। ব্যথাভরা করুণ সুরে রাজন তাদের কাছে আকুতি করে বলেছিল, 'আমি শুধু এক গ্লাস পানি খাইমু।' একগ্লাস পানির জন্য এ আকুতি তাদের মনে এতটুকু সাড়া দেয়নি, যতটুকু সাড়ায় রাজন অন্তত এক গ্লাস পানি খেতে পারতো! আমার দু'চোখ জলে ভিজে যায় বার বার! কীভাবে এতটা অমানবিক হয়ে গেলাম আমরা? যেখানে একজন খুনী বা ফাঁসির আসামীকেও তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়। সেখানে রাজনের কী এতটুকু অধিকার ছিলনা?

তারা রাজন কে পানির বদলে ঘাম খেতে বলেছিল। জানা যায় পরে নাকি তাকে প্রস্রাব খাওয়ানো হয়েছিল। কী পাষন্ড ঐ মানুষগুলি! এখন যে মানুষেরা মিছিল করছে তার বিচারের জন্য। তারা কী কেউই ছিলনা সেখানে? তারা কী একবারও চেষ্টা করেছিল ছেলেটাকে বাঁচাতে?

হ্যা, আমদের সাহস এমনি। যখন একটা মানুষ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকে। অথবা এমন অনেক কিছু যা চোখের সামনে ঘটে যায়। আমরা সেখানে সাহস দেখাইনা। পরে দুঃখ বোধ করি অথবা বিচারের জন্য সোচ্চার হই। যে দেশে রাজনের মত শিশু এবং অসহায়দের সঠিক বিচার পাবার সম্ভাবনা খুব ই কম। হয়তো এদের বিচার হবে, হয়তো এরা একদিন বেরিয়ে যাবে আইনের ফাঁক খুঁজে। কিন্তু রাজন? আরা কখনো ফিরে পাবোনা আমরা তাকে! এখন আমদের আর কী বা করবার আছে। এখন শুধু বিচার চাই মহামান্য আদালতের কাছে।

ধীরে ধীরে এখন এটাও জানা যাচ্ছে চুরির সমস্ত ঘটনাই নাকি সাজানো। তবে কেন ১৩ বছরের শিশু রাজন কে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল?
তবে কী ভবিষ্যতে রক্ষা পাবে অন্য রাজনেরা? তবে কী এ হত্যার অমানবিক কান্ডগুলো দেখে বা জেনে আমরা কিছু শিখেছি? যাতে ভবিষ্যতের রাজনদের আমরা রক্ষা করতে পারি?

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×