somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের খবর:

১৩ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়েমেনের আজজান ও জার শহরে মার্কিন ড্রোন হামলায়, অন্ততঃ ৩০ আল কায়েদা সদস্য নিহত হয়েছে। এসময় আল কায়েদা সদস্যরা বৈঠক করেছিল। এদিকে, আর আবিয়ান প্রদেশের জিঞ্জিবার ও জার শহরের পুনর্দখল নিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী। সেখানে আল কায়েদার সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে।

ঐতিহাসিক ইউরোপ সফরে গেছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। সফরে নরওয়ে, আয়ারল্যান্ড, ব্রিটেন এবং ফ্রান্সে যাবেন তিনি। ১৬ জুলাই নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরষ্কার নেবেন এবং ভাষণ রাখবেন সু চি। মিয়ানমারে শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ঊনিশ শ’ একানব্বই সালে তাঁকে এ সম্মাননা দেয় নোবেল কমিটি। সফরে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও সম্মেলন ও ব্রিটিশ পার্লামেন্টেও ভাষণ দেবেন। এছাড়া, ডাবলিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার পুরষ্কার নেবেন। গেল ২৪ বছরের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গেল মে’তে থাইল্যান্ড যান তিনি। ১৯৮৮ সালে শেষবার বিদেশ ভ্রমণ করেন সু চি।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৯ জুলাই। মূখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবার একদিন পর মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করেন ভীরাভলি সুন্দরম সম্পথ। তারিখ ঘোষণার পর প্রতিভা পাতিলের উত্তরসূরী নির্বাচনে তৎপরতা জোরালো করেছে ক্ষমতাসীন ইউপিএ জোট। রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম মূলত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস শিবির। শেষ মুহুর্তে বড় কোন রদবদল না হলে ইউপিএ’র থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। যদিও নাম ঘোষণা আটকে আছে ইউপিএ’র দ্বিতীয় বৃহৎ শরিক তৃণমূল কংগ্রেসের সম্মতি না মেলায়। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাগে আনতে বৈঠকে করেছে ইউপিএ জোট ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৈঠক থেকেই চূড়ান্ত হবে কে হবে প্রার্থী।

সিরিয়া এখন গৃহযুদ্ধের দেশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শান্তিরক্ষী দলের প্রধান হার্ভ লাদসুউ। মঙ্গলবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে হার্ভ জানান, এরইমধ্যে সরকার দেশটির বিভিন্ন শহরের ব্যাপক অংশের নিয়ন্ত্রণ সরকার হারিয়ে ফেলেছে। সেইসঙ্গে সরকারি বাহিনী ভারি অস্ত্র, ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়ে দেশজুড়ে সহিংসতার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার হাফা শহরের ঢোকার মুখে জাতিসংঘ পর্যবেক্ষক দলের ওপর হেলিকপ্টার হামলায় সিরিয় সরকারকে সাহায্যের অভিযোগ সরাসরি রাশিয়ার দিকে তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সিরিয়া পরিস্থিতিকে এই প্রথম গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করলেন জাতিসংঘের উচ্চপর্যায়ের কোন কর্মকর্তা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×