ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর জঘন্যতম হামলার পর ১৫ ও ১৮ ই জানুয়ারি, ২০১৩ সামুতে দু’টো পোষ্ট দিয়েছিলাম।
Click This Link
Click This Link
ইন্টারনেটে আসিফের ছবি ছাড়া সাক্ষাতে কখনও তাকে দেখি নাই।তার কোন লেখা পড়ার সৌভাগ্যও আমার হয়নি।আসিফ সুস্থ্ হয়ে নিশ্চয় বাসায় ফিরেছে।বিধাতার কাছে তার দীর্ঘায়ু কামনা করি।
গতকাল রাতে আরেক ব্লগার আহম্মেদ রাজীব হায়দার আসিফের মতই জঘন্যতম হামলার শিকার হয়।শাহবাগ বিপ্লব শুরু হবার পর বিবেকের তাড়নায় কয়েকবার শাহবাগ গিয়েছি।এত নক্ষত্রের মাঝে রাজিবকে চেনার সুযোগ পাইনি বা এখনও তার লেখা পড়ারও ভাগ্য হয়নি।আসিফকে পরিবার ফিরে পেলেও রাজিব বাবা মায়ের বুকটা খালি করে চলে গেছে পরপাড়ে।আজ মাগরিবের সামান্য কিছু পূর্বে শাহবাগ চত্ত্বরে রাজিবের জানাজা পড়ে চিরদিনের জন্য বিদায় করে দিয়া এলাম।
Click This Link
শোকের ডায়েরী লিখতে বসি নাই।বসেছি বিবেকের দংশনে দংশিত হয়ে।বিশালকায় জন্তুটিও মাত্র ছয়ফুটের মানুষের কাছে নস্যি।সে ঐ বিবেক ও বুদ্ধির কারণে।কিন্তু সৃষ্টির এই শ্রেষ্ঠ জীব মাত্র একটি জিনিসের কাছে পরাস্থ।তা হল মানুষের রক্ত।
Click This Link
কয়েকদিন আগে দেখেছি বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে বনের কোন জন্তু নয় স্বজাতি কিছু লোক কোপাচ্ছে।ছেলেটি বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে।হায়েনার দল পিছু পিছু।রক্তে পরনের পোষাক লাল হয়ে গেছে।
httpwww.facebook.comphoto.phpfbid=377561835669599&set=a.375706029188513.88220.100002473583758&type=1&theater
দেশে জামাত শিবির আন্দোলন করছে তাদের নেতাদের মুক্তির জন্য।মাঝে মাঝে সেই আন্দোলন সহিংস রুপ নেয়।বিপক্ষদল অথবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে লাশ।ঝরে রক্ত,সে রক্তও লাল।লাল হল বিপদ সংকেত।
Click This Link
এই সেই রক্ত যে রক্ত বইছে যুগ যুগ ধরে।চারিদিকে সবুজ মাঝখানে লাল,পরিচয় বাংলাদেশ।একাত্তুরে লক্ষ লক্ষ প্রাণের লাল রক্তের বিনিময়ে অর্জিত সে দেশ।বীজ বুনলে চারা হয়,চারা আবার ফল দেয়।পূর্ব পাকিস্থানের যে মাটি সেদিন রক্ত চুষে খেয়েছিল।সেই মাটি থেকেই আমার মা মাতৃভূমি বাংলাদেশের জন্ম।
ছবিঃ-হৃদয় থেকে,প্রজন্ম চত্ত্বর শাহবাগ
যারা রক্ত নিয়ে ভিন্নমত দমাতে চাও,তাদের বলব থেমে যাও।এই ভূল করো না,রক্ত ঝরালে তো ঠকলে ওর দাবিকে স্বীকৃতি দিলে।আজ হোক কাল হোক এই রক্ত চারা হয়ে ফসল ফলাবেই।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



