কানাডার এক ডাক্তারের সাথে আলাপ হলো খানিক আগে। তাঁর দেয়া একটি তথ্যে ভীষণ ভড়কে গেলাম।
মাত্র তিরিশ বছরের এক যুবক করোনা আক্রান্ত হয়ে তাঁদের হাসপাতালে এসেছিলেন। বেশ কিছুদিন ভোগার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, বাড়ি ফিরলেও তাঁর অবস্থা আগের মতো নেই। সংক্রমণ রোগীর হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলো। তার মানে, হার্টও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় ডাক্তাররা ধারণা করছেন এই রোগী বড়োজোর আর পাঁচ বছর বাঁচতে পারেন। যুবকের স্বজনকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। তাঁরাই রোগীকে ধীরে ধীরে সত্যটা জানিয়ে দেবেন।
ডাক্তার এ ও বলেছেন, যাঁদের সিস্টেম কম্প্রোমাইজড হয়ে গেছে, মানে, ডায়াবিটিজ, ব্লাড প্রেসার, ইত্যাদি, মেডিকেশন ছাড়া নিয়ন্ত্রণে থাকে না, তাঁরা যেন করোনার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


