somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্তান জন্মদানের উদ্দেশ্যে কানাডা আসতে চান?

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্তান জন্মদানের উদ্দেশ্যে কানাডা আসতে চান?

আমার সাথে মাঝেমধ্যে কিছু ক্লাইয়েন্ট যোগাযোগ করেন যাঁদের স্ত্রী সন্তানসম্ভবা। এ অবস্থায় কানাডায় ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান তাঁরা। মূল উদ্দেশ্য দেশ দেখা নয়, কানাডায় বাচ্চার জন্ম দেয়া। তাঁরা জানেন, কানাডায় সন্তান জন্মগ্রহণ করলে জন্মসূত্রে সে কানাডার নাগরিক হয়ে যায়, পৃথিবীর অনেক দেশে যা সম্ভব নয়। তৃতীয় বিশ্বের কোন নাগরিকের জন্য নিঃসন্দেহে এ এক বড় প্রাপ্তি! এছাড়া তাঁরা মনে করেন, বাচ্চা যেহেতু কানাডায় জন্মলাভ করেছে, তাই বাচ্চার দেখাশোনার অজুহাতে তাঁরাও কানাডায় স্থায়ীভাবে থেকে যেতে পারবেন।

আসলে কি ব্যাপারটা ততো সহজ? চলুন একটু বাস্তবতা ঘেটে দেখি। সত্য হলো, বাচ্চার দেখাশোনার জন্য আপনি কানাডায় থেকে যেতে পারেন না। ভিসায় বর্ণিত সময়েই আপনাকে নিজ দেশে ফিরতে হবে। চাইলে আপনার কানাডিয়ান বাচ্চাটা কানাডা সরকারের কাছে আপনি রেখে যেতে পারেন। কানাডা সরকার অন্য দশটা মাতৃপিতৃহারা শিশুকে যেভাবে দেখভাল করে সেভাবেই চাইল্ড কেয়ার এজেন্সির মাধ্যমে আপনার বাচ্চার দেখভাল করবে। এখানে মা-বাবার বাড়তি মায়া-দয়া বলে কিছু নেই, জীবন বড় যান্ত্রিক।

আরেকটি কথা, বাচ্চা পেটে আছে এ তথ্য উল্লেখ না করে যদি আপনি কানাডায় ভিজিট ভিসার আবেদন করে থাকেন, আর কোনো কারণে সেভাবেই ভিসা পেয়ে যান, তবে আপনাকে মোটামুটি ধরে নিতে হবে, সেটাই আপনার প্রথম এবং শেষ কানাডা আগমন। কারণ, কোনোকারণে কানাডায় ডাক্তারের কাছে যেতে হলেই তো ঘটনা পরিষ্কার। সেক্ষেত্রে আপনি তথ্য গোপন করে পরোক্ষভাবে misrepresentation এর আশ্রয় নিয়েছেন বলে ধরে নেয়া হবে। এ ধরনের পরিস্থিতিতে, পরিণত বয়সে সন্তান বড় হয়ে আপনাকে স্পনসর করে আনতে গেলেও কেন আপনি বা আপনারা প্রথমবার ছলচাতুরির আশ্রয় নিয়ে কানাডা ঢুকেছিলেন সে বিষয়টা খতিয়ে দেখা হবে।

তাই বলে প্রেগনেন্ট অবস্থায় কানাডা ভিজিট করা যায় না তা কিন্তু নয়। তবে এসব ক্ষেত্রে একজন ইমিগ্রেশন প্রফেশনালের পরামর্শ নেওয়া ভালো। নিজে নিজে বুদ্ধি খাটিয়ে এ বিষয়গুলো মোকাবেলা করতে গেলে অনেক সময় নিজের অজান্তেই সমস্যায় পড়ে যেতে পারেন।

সন্তান জন্মদানের উদ্দেশ্যে কানাডা আসতে চান?




সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×