somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পত্রিকাগুলোর উচিত দায়িত্বশীল ভূমিকা রাখা

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকাগুলোর উচিত দায়িত্বশীল ভূমিকা রাখা

কানাডা ইমিগ্রেশনের প্রতি প্রবল আগ্রহ সারা বিশ্বের মানুষের। এটি নতুন কিছু নয়। বিশেষতঃ সাম্প্রতিক করোনা মোকাবিলায় সমতুল্য দেশগুলোর চেয়ে কানাডা অনেকবেশি দক্ষতার পরিচয় দেয়ায় কানাডার উপর মানুষের আস্থা আগের যে কোন সময়ের তুলনায় এখন বেশি বলা চলে।

এ আকর্ষণকে কাজে লাগিয়ে সম্প্রতি কানাডা ইমিগ্রেশন নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে পত্রপত্রিকায়। তবে, সব লেখা কি আপনাকে বস্তুনিষ্ঠ তথ্য দিচ্ছে, বা সব ইউটিউব ভিডিও কি বাস্তবসম্মত তথ্য আপনার কাছে তুলে ধরছে? এ বিষয়টা ঠিকমতো যাঁচাই না করে ভুল পদক্ষেপ নিলে পরবর্তীতে নিউজ রিপোর্টার বা ইউটিউবারকে দোষ চাপিয়ে কোন সুফল পাবেন না। তাদের ভুলের জন্য ভিসা অফিসার আপনাকে কোনভাবেই ছাড় দেবেন না। তাই সাবধান!

প্রশ্ন হলো, সাবধান হবার উপায়টা কি? উপায় হলো, যিনি ভিডিও আপলোড করেছেন, বা পত্রিকায় লিখেছেন তাঁর পরিচয়টা শুরুতেই দেখে নেবেন। তিনি যদি কানাডায় রেজিস্টার্ড কোন ইমিগ্রেশন প্রফেশনাল হয়ে থাকেন তবে তাঁর তথ্যে নির্ভর করা যায়। কেননা, পাবলিককে সঠিক তথ্য জানানোর ব্যাপারে রেজিস্টার্ড প্রফেশনালদের দায়বদ্ধতা থাকে। এ কারণেই তাঁরা কোন তথ্য উন্মুক্ত প্রকাশের আগে বিভিন্ন সোর্স যাঁচাই করে সে তথ্য সম্পর্কে নিশ্চিত হন। ভুল তথ্য দিয়ে পার পাওয়া তাঁদের জন্য কঠিন।

'প্রথম আলো' দেশের অগ্রগণ্য পত্রিকাগুলোর একটি। তারাও দেখি কানাডা ইমিগ্রেশন নিয়ে যে কারো পরামর্শ তাদের পত্রিকায় ছেপে দিচ্ছে। কম পরিচিত পত্রিকাগুলোর কথা না-ই বললাম। আমার জানামতে প্রায় এক ডজন বাংলাদেশী বংশোদ্ভূত রেজিস্টার্ড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট বর্তমানে সক্রিয় আছেন। এঁদের সবাই উচ্চশিক্ষিত সজ্জন এবং অনেকে ভালো লেখেনও। পত্রিকাগুলো চাইলে তাঁদের সাথে যোগাযোগ করে নিজ নিজ পত্রিকায় নির্ভরযোগ্য প্রতিবেদন/লেখা ছাপিয়ে জনগণের উপকারে লাগতে পারে। কেবল পত্রিকার কাটতি বা, ভিউয়ারের সংখ্যা বাড়াতে যেন মুখরোচক তথ্য পরিবেশন করা না হয়।

শুভকামনা।

ML Gani, RCIC
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×