somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার পরামর্শ

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার পরামর্শ =

বাপের চার-পাঁচখানা ভবন আছে শহরে। মেয়েটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, গাড়িঘোড়ায় চড়ে বড়ো হয়েছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে বিবিএ-ও কমপ্লিট করেছে। বিয়ে হয়েছে এক তরুণ ঠিকাদারের সাথে। উপজেলা পর্যায়ের ঠিকাদার তার বর।

ধনীর এ দুলারী এয়ারকন্ডিশন্ড শয়নকক্ষে বসবাস করে অভ্যস্ত। কিন্তু, বরের (গ্রামের) বাড়িতে সেই সুব্যবস্থা নেই। ফলে, মেয়েটি ঠিকমতো ঘুমুতে পারে না। অতঃপর বাবার কাছে আবদার করলো শ্বশুর বাড়িতে তার শয়নকক্ষটিতে এসি লাগিয়ে দিতে। বাবা রাজি হলেন না। কারণ, যৌথ পরিবারের কেবল একটি বেডরুমে এয়ারকন্ডিশন লাগিয়ে দেয়া বেমানান মনে করলেন তিনি।

মেয়েটি মন খারাপ করে বাবার কাছে বারবার আবেদন জানালে বাবা বললেন, আমি চাইলে তোমার বেডরুমে এসি লাগিয়ে দিতে পারি। কিন্তু, গরমের দিনে এসি রুম হতে বের হয়ে তুমি যখন দেখবে তোমার শ্বশুর-শাশুড়িসহ বাড়ির অন্যরা হাত পাখা নিয়ে বাতাস করতে করতে গরমে ছটফট করছে তা দেখে তোমার ভালো লাগবে না, বরং, নিজেকে অপরাধী মনে হবে। তার চেয়ে বরং, এসি ছাড়াই ঘুমানোর অভ্যাস করে নাও। দেশে হাজারে কয়জনের বাসায় এসি আছে ভেবে দেখতো!

- কঠিন হৃদয়ের এই বাবার পরামর্শ আপনার কেমন লেগেছে বলবেন?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×