
ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে দেখবে সেই মজবে তোমার চেহারা দেখে।
ঝুম বরষায় ইলিশ খিচুড়ি কার না ভালো লাগে!
পুজো পার্বণে নানা উৎসবে তোমার চাহিদাই আগে।
ইলিশ তুমি জাতীয় মাছ অদ্বিতীয় অনন্য
বিশ্বনন্দিত তুমি, নিজ গুনে ধন্য।
দামে বেশি , অমূল্যই বটে তবুও তোমায় চাই।
তোমার তেলে বেগুন ভাজা তৃপ্তি নিয়ে খাই।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


