somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমিলি'র সুখবর!

২৬ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমিলি'র সুখবর!=

এডমন্টন শহরে আমাদের বাড়ির মুখোমুখি রাস্তার ওপারে যে বাড়িটা সেখানে থাকে একটি ছোট্ট শ্বেতাঙ্গ পরিবার। ভদ্রলোকের নাম সিলভে। তাদের এক কন্যা আছে, নাম এমিলি; পরে দ্বাদশ শ্রেণীতে।

তাঁদের মাতৃভাষা ফ্রেঞ্চ, তবে ইংরেজিও বেশ ভালো বলেন। কানাডার মন্ট্রিয়ল হতে পরিবারটি আমাদের শহরে এসেছে ভদ্রলোকের চাকুরীর কারণে। দেখলেই হাই -হ্যালো হয়, মাঝে মাঝে কথাও হয়, মিশুক মানুষ তাঁরা।

গত বিকেলে এক জায়গায় যেতে গ্যারেজ হতে গাড়ি বের করতেই চোখাচোখি হলো সিলভে'র সাথে। মুচকি হাসি হাসলেন তিনি। হাসিটা অর্থপূর্ণ মনে হওয়ায় গাড়ি থেকে নেমে কয়েক কদম হেঁটে তাঁর কাছে গেলাম। জানতে চাইলাম কেমন আছেন তিনি।

সিলভে হাসিমুখে বললেন, 'একটা সুখবর আছে, আপনার সাথে শেয়ার করতে চাই।'

- বলুন, দেরি না করে বলে ফেলুন।

- এমিলি মনের মতো কেউ একজনকে পেয়েছে!

- তাই নাকি? কি নাম ছেলেটার?

- জেফ!

- ওয়াও! সে কি এডমন্টনে থাকে?

- না, মন্ট্রিয়ল থেকে। আমার মেয়ের সাথে স্কুলে পড়তো।

- খুব ভালো খবর! এমিলি যেন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলো?

- ইউবিসি।

- আর, জেফ?

- সেও একই জায়গায়। সামনের সেপ্টেম্বরে তারা একসাথে শুরু করবে বিশ্ববিদ্যালয়।

- চমৎকার। তো, জেফ এখন কোথায়?

- আমাদের বাসায়। কাল রাতে এসেছে। - -

আমাদের দেশে যেমন বাবা-মা'রা যথাসময়ে কন্যার বিবাহের পাত্র না পাওয়া গেলে অস্থিরতায় ভোগেন, ঠিক তেমনি, পাশ্চাত্যের দেশগুলোতেও কন্যারা যথাসময়ে ছেলেবন্ধু না পেলে বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান। দেশে দেশে কালচারের কতোই না পার্থক্য!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×