somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোয়ারেন্টাইন ভাঙলে কেমন সমস্যায় পড়তে পারেন?

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে আইনের অভাব নেই, আইন মেনে চলার মানুষের যথেষ্ট অভাব আছে যদিও। আমরা মনে করি আইন ভঙ্গ করে বিপরীত কিছু করার ক্ষমতাই আসল ক্ষমতা; যে কারণে কেউ কোন গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হলে তিনি নিজে, এবং তাঁর সহযোগিতায় অন্য অনেকেও আইনে মানা আছে এমনসব কাজ করার সুযোগ খোঁজেন। এটি আমাদের একটি কালচারাল সমস্যা; অপসংস্কৃতির শিকার আমরা। দুঃখজনক হলেও সত্য, পরিবেশের প্রভাবে আমাদের সন্তানরাও সে মানসিকতায় গড়ে উঠেছে।

সপ্তাহখানেক আগে আমাকে কানাডায় পড়তে আসা বাংলাদেশী এক ছাত্র ভীত সন্ত্রস্থ অবস্থায় ফোন দিলো। সমস্যা হলো, কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করেছে সে। কথা ছিল কানাডায় পৌঁছে চৌদ্দ দিন সে বাইরে কোথাও যাবে না। কিন্তু, কেবল চার দিনের মাথায় সে বাইরে গেলো। সাত দিনের মাথায় আবারও একবার বের হলো। সে জানেনা কানাডা ইমিগ্রেশনের লোকজন তার কোয়ারেন্টাইন ভাঙার এ তথ্য পেয়ে গেছে। তাঁকে অনলাইনে জরুরি মিটিংয়ে ডেকেছে তারা। - -

কিভাবে এ সমস্যার সমাধানা হয়েছে তার বিস্তারিত এখানে বলবো না। তবে এটুকু বলি, বিদেশের মাটিতে যাঁরা কোয়ারেন্টাইন করার নির্দেশনা পেয়েছেন তাঁরা তা অবশ্যই অবশ্যই পালন করবেন। অন্যথায়, টেম্পোরারি ভিসাধারী কেউ হয়ে থাকলে এ কারণে তাঁরা আপনাকে দেশ হতে বহিস্কার করতে পারেন। নিয়ম ভঙ্গের কারণে ভবিষ্যতেও এদেশে প্রবেশে তা বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি বাংলাদেশ নয় যে প্রভাবশালী কারো নাম ভাঙিয়ে সাত খুন মাফ পাবেন। এসব দেশে পা রাখার সাথে সাথে নিজের মাইন্ডসেটও বদলে ফেলুন। আপনার মঙ্গল বিবেচনায় কথাগুলো বললাম।

এম এল গনি/কানাডা
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×