বুয়েট প্রফেসর নিখিল ধর'এর প্রশ্নফাঁস কেলেঙ্কারী নিয়ে কিছু কথা =
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুয়েট প্রফেসর নিখিল ধর'এর প্রশ্নফাঁস কেলেঙ্কারী নিয়ে কিছু কথা =
ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস বিষয়ে বুয়েট অধ্যাপকের সংশ্লিষ্টতা বিষয়ক অনুসন্ধানী ভিডিওটা আমি দেখেছি। কমেন্টে লিংক দেয়া হয়েছে।প্রফেসর ধর একবার বলেছেন তিনি ব্যাগে প্রশ্নপত্র নিলেও তা garbage bin বা তেমন কোথাও ফেলে দিতেন। এর পরপরই কয়েকবার বলেছেন তিনি প্রশ্নপত্র ব্যাগে নেন নি। তাঁর কথার এ অসঙ্গতি উপস্থিত সাংবাদিকদের একজন তাৎক্ষণিক ধরিয়েও দেন। এসব কি নার্ভাস হয়ে বলেছেন, না সত্য গোপন করতে বলেছেন বলা মুশকিল।
এ প্রসঙ্গে বুয়েটের আরেক টিচারের কথা মনে পড়লো। তিনি খুব সম্ভবত ১৯৮৮তে মেকানিক্যাল বা নেভাল আর্কিটেকচার হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তারেক জিয়ার এক ঘনিষ্ঠের সাথে সম্পর্ক ব্যবহার করে তিনি বিআইডব্লিওটিএ'এর চেয়ারম্যান পদে অধিষ্টিত হন। মাত্র দু'বছর চেয়ারম্যান'এর দায়িত্ব পালনের পর কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে চলে যান তিনি। সুযোগ পেলে অনেক শিক্ষিত আপাতঃ সৎ মানুষও অর্থলিপ্সা সামলাতে পারেন না। এমনকি চাঁদাবাজিতেও জড়িয়ে পড়েন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি।
বিদেশে মাঝে মাঝে ভিজিটিং প্রফেসর হিসেবে বা অন্য কাজে গিয়ে প্রফেসর ধর'এর মাত্র ছয় বছরে ১০ কোটি টাকা লেনদেন যে কাউকেই বিস্মিত করবে। কারণ, বিদেশে প্রফেসর বা রিসার্চারদের বেতন চোখ কপালে উঠার মতো কিছু নয়। সবমিলিয়ে আমার ধারণা এ ঘটনায় তাঁর অবস্থান অস্বচ্ছ। বাকিটা তদন্তে বের হবে আশা করি।
ML Gani, RCIC
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন