somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলহামদুলিল্লাহ।

১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তা আর সিঁথি পাশাপাশি ফ্ল্যাটে ভাড়ায় থেকেছেন প্রায় পাঁচ বছর। তারপর শান্তা বাড়ি কিনে চলে গেলেন পাশের শহরে। প্রথম দিকে ভালো যোগাযোগ থাকলেও বছরখানেক ধরে তেমন যোগাযোগ হয়নি দুজনের।

হঠাৎ একদিন সিঁথি ফোন দিলেন শান্তাকে।

- কেমন আছেন ভাবি? অনেকদিন কথা হয়না।

- আলহামদুলিল্লাহ।

- আপনার ব্যাকপেইনের এখন কি অবস্থা?

- আলহামদুলিল্লাহ।

- শুনলাম, সাচিয়া (কন্যা)-র নাকি বিয়ে দিয়েছেন, ওরা কেমন আছে?

- আলহামদুলিল্লাহ।

- ওর বর কেমন?

- আলহামদুলিল্লাহ।

- সাচিয়া কি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছে?

- আলহামদুলিল্লাহ।

- মনি (সাচিয়ার ছোট ভাই) তো এবার হাইস্কুলে যাবে, তাই না?

- আলহামদুলিল্লাহ।

- আপনার কাজ কেমন চলছে, ওই ডে-কেয়ারে আছেন?

- আলহামদুলিল্লাহ।

- ভাইয়ের যে কিডনিতে পাথর ধরা পড়েছিল, এখন কি অবস্থা?

- আলহামদুলিল্লাহ।

- শুনলাম, আপনারা নাকি দেশে গিয়েছিলেন, দেশের অবস্থা কেমন দেখলেন?

- আলহামদুলিল্লাহ।

- আমাদের এদিকে একবার ঘুরে যাননা, মাত্র ঘন্টা দেড়েকের ড্রাইভ তো।

- আলহামদুলিল্লাহ।

- রানী ভাবিরা (অপর প্রতিবেশী) কেমন আছেন?

- আলহামদুলিল্লাহ। - - -

কোন প্রশ্নের কাঙ্খিত জবাব না পেয়ে সিঁথি বিরক্ত হয়ে বললেন, 'ঠিক আছে ভাবি, আজকে তাহলে রাখি, পরে কথা হবে।'

- আলহামদুলিল্লাহ।

[শিক্ষণীয়: কোন প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে 'আলহামদুলিল্লাহ'এর ব্যবহার অনুচিত।]
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×