somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএলজি
'এম এল গনি' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

'আমার তিথি এখন কোথায়, কি করছে?'

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= 'আমার তিথি এখন কোথায়, কি করছে?' =

এক ইফতারের দাওয়াতে কয়েক পরিবার জড়ো হয়েছে। আজান হলো কেবল। সবাই ইফতার করতে ব্যস্ত। পিনপতন নীরবতা। এরই মাঝে দেখা গেলো হোস্ট ফ্যামিলির গৃহকর্তা মতিন সাহেব চোখ মুছছেন। তিনি আসলে কাঁদছেন।

ঘটনা কি?

কেউ একজন কারন জানতে চাইলে তিনি বললেন, 'তিথি (ছদ্মনাম) আমাদের একমাত্র সন্তান। দেশবিদেশের নানা চিকিৎসা নিয়ে বিবাহের আট বছরের মাথায় তাঁকে আল্লাহর কাছ থেকে পেয়েছি। মূলতঃ তাঁর ভবিষ্যৎ ভেবেই দেশ ছেড়ে বিদেশে আসা। তিথি এই ইফতারের মুহূর্তে কোথায় আছে, কি করছে, ...?' এটুকু বলেই আবার ফুঁপিয়ে কান্না শুরু করলেন।

প্রেক্ষাপট এরকম।

তিন বছর বয়সে মা-বাবার সাথে তিথি কানাডা পাড়ি জমায়। বেড়ে উঠেছে কানাডার পরিবেশে। তবে, খুবই ধর্মপ্রাণ পরিবার। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত তিথি ভিন ধর্মের এক ছেলেকে বিয়ে করে কয়েকমাস আগে। বাবার মনোকষ্ট সেখানেই।
মতিন সাহেবের কান্না দেখে সবাই নীরব। কিইবা বলার থাকে তেমন মুহূর্তে?

কিছুটা স্বাভাবিক হয়ে তিনি আবার বলতে শুরু করলেন, 'আপনারা যখন আপনাদের বাচ্চাদের সুখবরগুলো ফেইসবুকে শেয়ার করে সবার দোয়া চান, তখন আমি মন ভরে দোয়া করি, আর ভাবি, আমার তিথিও তো তেমন হতে পারতো! আমার মতো পোড়া কপাল যেন আপনাদের না হয়।'

উপস্থিত জমির মিঞা তখন বলে উঠলেন, 'মতিন ভাই, আমার একটা পরামর্শ শুনবেন?'

- জী, বলুন। (সবার চোখ জমির মিঞার দিকে।)

- ফেইসবুকের স্ট্যাটাস দেখে মানুষের ছেলেমেয়ে সম্পর্কে ধারণা নিলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন।

- এ কথা কেন বলছেন?

- কারণ, ফেইসবুক হলো ফেইকবুক, সেখানে হাঁড়ির আসল খবর কেউ দেয় না। বাহবা পাবার জন্য সবাই কেবল রংচঙা খবরগুলোই ফলাও করে তুলে ধরে। সবাই যদি যারযার সন্তানের বদমায়েসীগুলো ফেইসবুকে তুলে ধরতো তাহলে আপনি তিথিকে নিয়ে স্বর্গে আছেন মনে করতেন। আপনি কিছুদিন ফেইসবুক থেকে দূরে থাকতে পারেন। - -

(খানিক থেমে আবার) কানাডায় মাল্টিকাচারাল সোসাইটিতে ভিন ধর্মের কাউকে বিয়ে করে আপনার মেয়ে খারাপ কি করেছে? এসব তো বাংলাদেশেও অহরহ হচ্ছে আজকাল। সমাজের টপ লেবেলে এমন সম্পর্ক আরও বেশি হয়। আপনি খামাখাই তিথিকে নিয়ে মন খারাপ করছেন।

জমির ভাইয়ের মুখে নির্জলা সত্য শুনে সবাই সরবে হাসলেন। সচরাচর চুপচাপ রুবি ভাবিও মতিন ভাইকে বাড়তি সাহস জুগিয়ে বললেন, 'ভাই, বাংলাদেশে থাকলে সে যে ভিনধর্মের কাউকে বিয়ে করতো না এই গ্যারান্টি দিতে পারেন? আল্লাহ যার কপালে যার জোড়া রেখেছেন তার সাথেই তার সংসার হবে; এটা পার্সোন্যালি নেবার কিছু নেই। আজকাল তো শুনছি ছেলেরা ছেলেদের আর মেয়েরা মেয়েদের বিয়ে করছে; তিথি যে অন্য কোন মেয়েকে বিয়ে করেনি তাতেই বরং আলহামদুলিল্লাহ বলা উচিত।'

সবাই মৃদুস্বরে বললেন, 'আলহামদুলিল্লাহ!'
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×