somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুড ব্যাংকের অনৈতিক ব্যবহার

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= ফুড ব্যাংকের অনৈতিক ব্যবহার =

কানাডায় কেউ না খেয়ে মরে না। যাদের ঘরে খাবার নেই তারা নিকটতম এলাকায় ফুড ব্যাংক কোথায় আছে তার খোঁজ নিয়ে সেখানে গেলে খাবার দাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। সেখানে চাল, ডাল, রুটি, ডিম, ফলমূল, ইত্যাদি বিনামূল্যে পাওয়া যায়। ডোনাররা এসব দান করে থাকেন। স্পষ্টতই, এটা আর্থিক দুর্দশাগ্রস্থদের জন্য সাময়িক ব্যবস্থা। স্বচ্ছলদের এ সুযোগ কাজে না লাগানোই প্রত্যাশিত।

প্রজাপতি নামের ভারতীয় এক ছাত্র (international student) সম্প্রতি ফুড ব্যাংকে গিয়ে তার প্রয়োজনমতো খাদ্য সামগ্রী সংগ্রহ করে তার ভিডিও দিলো ইউটিউবে। উদ্দেশ্য, তার মতো যারা নানা দেশ হতে কানাডায় পড়াশোনা করতে এসেছে তারাও যেন বিনামূল্যে ফুড ব্যাংক থেকে খাবার সংগ্রহ করে খরচ বাঁচায় সে কাজে উদ্বুদ্ধ করা। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার ধান্ধাও হয়তো ছিল।

ভিডিওটি সম্প্রচারের পর কানাডায় অনেকেই তার খোঁজখবর নিতে শুরু করলেন। অবশেষে জানা গেলো, পড়াশোনার পাশাপাশি বাৎসরিক ৯৮,০০০ ডলারে কানাডার একটা নামি ব্যাংকে সে খণ্ডকালীন চাকুরিও করছে। সে একজন ডাটা সায়েন্টিস্ট। বেতন বেশ ভালোই বলা চলে। কারণ, কানাডার বেশিরভাগ মানুষই মিনিমাম ওয়েজ, অর্থাৎ, বছরে ৩৫,০০০ বা তার কাছাকাছি আয় করে থাকে। সে হিসেবে তার আয় মিনিমাম ওয়েজের প্রায় তিনগুন। স্বভাবতই এমন একজন স্বচ্ছল মানুষের ফুড ব্যাংকে যাওয়া কানাডিয়ানরা সহজভাবে মেনে নেয়নি।

অধিকন্তু, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন কানাডায় পড়তে আসে তখন সে ঘোষণা দিয়ে আসে যে পড়াশোনা চালিয়ে যেতে যত খরচ প্রয়োজন তা তার আছে। অর্থাৎ, সে যথেষ্ট স্বচ্ছল। তাই, নৈতিক বিবেচনায় এমন ছাত্ররা ফুড ব্যংকে যাবার কথা নয়। প্রজাপতিও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এ বিষয়টিও তার মাথায় রাখা দরকার ছিল।

ঘটনা জানার পর যে প্রতিষ্ঠানে সে চাকুরী করতো সে প্রতিষ্ঠান তাকে চাকুরিচ্যুত করেছে। পাশাপাশি, সংক্ষুদ্ধ কানাডিয়ানদের কেউকেউ অনলাইনে তাকে কানাডা ছেড়ে চলে যাবার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। ফলে, সে এখন নিজ বাসা হতে রাস্তায় বেরুতেও ভয় পাচ্ছে।
কানাডায় যারা পড়াশোনা করতে এসেছে সচেতন করার লক্ষ্যে তাদের সাথে এ তথ্যটি শেয়ার করুন। ভুলেও যেন কেউ এমনটি না করে।

এম এল গনি, RCIC-IRB
কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×