somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= বাংলাদেশে কি আদৌ গণতন্ত্র বিরাজমান?

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= বাংলাদেশে কি আদৌ গণতন্ত্র বিরাজমান? =

গণতন্ত্র চর্চা করতে প্রথমেই দরকার একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল।

বাংলাদেশে তেমন কোন দল ছিল কি, বা আছে কি?

উত্তর: না, নেই।

কেন নেই?

কারন হলো, বড়ো রাজনৈতিক দল দুটোর দিকে নজর দিলে দেখা যায় দলগুলোর শীর্ষ নেতা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়না।

উন্নতদেশগুলোতে গোপন ব্যালটের মাধ্যমে দলনেতা নির্বাচন করা হয় একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। নতুন নেতা দায়িত্বপালনরত নেতার পরিবারের সদস্য হবেন তেমন কথা নেই। তিনি দলের যোগ্য নেতাদের মধ্যে যে কেউ হতে পারেন। এভাবেই দলের ভেতর গণতন্ত্রের চর্চা হয়।

পক্ষান্তরে, আমাদের দেশে দলনেতা নির্বাচন করা হয় ক্ষমতাসীনের পরিবারের সদস্যদের মধ্য হতে; যেমন. বাবার পর মা, মায়ের পর পুত্র-কন্যা, অতঃপর নাতি-নাতনি, এভাবে। অর্থাৎ, ব্লাডলাইনই মুখ্য। তারমানে, দলের ভেতরেই গণতন্ত্রের চর্চা হয়না। এ কারণে দলের সমর্থক বা কর্মীদের মাঝ থেকে নতুন নেতা পয়দা হবার সুযোগও রুদ্ধ হয়ে যায়।

পশু প্রজননের ক্ষেত্রে উন্নত ব্লাডলাইনের পশুদের মিলন ঘটিয়ে উন্নত জাতের পশু পয়দা বিজ্ঞানসম্মত। কিন্তু, মানুষের ক্ষেত্রে, বিশেষতঃ রাজনীতিবিদ পয়দার ক্ষেত্রে, তেমন কোন গবেষণা আছে বলে আমার জানা নেই। অথচ সে পন্থায়ই আজও বাংলাদেশে রাজনৈতিক দলনেতা তৈরী হয়, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

যে দল নিজেদের মধ্যেই গণতন্ত্রের চর্চা করেনা তারা সারা দেশের জনগণকে গণতন্ত্র উপহার দেবে কি করে? সে তো পিতাবিহীন সন্তান লাভের বাসনার মতো। এ অর্থে, বাংলাদেশের চলমান শাসন ব্যবস্থাকে গণতন্ত্র আখ্যা দেয়া যথাযথ মনে করি না। এটিকে বড়োজোর গণতন্ত্রের আদলে রাজতন্ত্র বলা চলে।

আমার চিন্তার সাথে আপনি দ্বিমত হলে তা কমেন্টে জানাতে পারেন।

- এম এল গনি - কলামনিস্ট
ফেইসবুক: https://www.facebook.com/moh.l.gani/
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×