somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃত মানবতা বিরোধী বিচার এখনও করেনি বংলাদেশ সরকার

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ সালে যার লক্ষ্য ছিল মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা।এই দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার বন্ধের জন্য নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন দেশকে ভালবাসে এমন প্রতিটি মানুষ।এদের অনেকে শহীদ হয়েছেন আর অনেকের দূর্ভাগ্য হয়েছে বেঁচে থেকে দেখার, কীভাবে তাদের সপ্ন গুলোকে খুন করা হচ্ছে একের পর এক।তাদের এক অংশ জীবন যুদ্ধের কষাঘাতে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি।
যারা সপ্ন দেখতে শিখিয়েছেন একটি স্বাধীন দেশের, তাদের মৌলিক চাহিদাটুকু মেটানো সম্ভব হয়ে ওঠেনি দেশটির জন্য আজও। এদের একজন দীলিপ,ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ অঞ্চলে তার দেখা মেলে।তার বুকে ঝুলানো কাগজটিতে লিখা “ আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। আজ আমি গান গেয়ে পেটের ক্ষুধা মেটাই।দয়া করে একটি গান শোনাবার সুযোগ দিন। নিবেদক- দীলিপ।”তিনি ১১ নম্বর সেক্টরে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধকরেন। তাকে প্রশ্ন করে জানা যায়, তিনি নিয়মিত পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা, তবে তা দিয়ে তার নিজের খরচই চলে না। তবে রাস্তায় রাস্তায় গান গেয়ে যাআয় হয় তা দিয়ে চলে যাচ্ছে ভালোই।মানুষ তাকে দয়া করে যা দান করে তাইতার আয় এর উৎস, সাথে আছে সরকারের বরাদ্দ নামমাত্র ভাতা। তার পরিবারের সদস্যছয়জন। তিনি একমাত্র সদস্য যার উপার্জনে নির্ভরশীল অন্যরা। ভালভাবে চললেও তিনি তার সন্তানদের শিক্ষা গ্রহনের পথ সহজ করে দিতে সক্ষম হননি। সন্তানদের কেউ এখন গাড়ির গ্যারেজে কাজ শিখছে, কেউ এখনও সক্ষম নয় তা শেখার জন্যও। দেশ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে জানা যায় ওগুলো শিক্ষিত মানুষদের, জ্ঞানী মানুষদের চিন্তার বিষয়। যে তার জীবন যুদ্ধে এখনও পরাজিত প্রায়, তার ভাবার বিষয় ওগুলো নয়।
বাংলাদেশের একজন সূর্যসন্তান আজ গান গেয়ে মানুষের দয়ায় পাওয়া এক-দুই টাকা দিয়ে তার পরিবারের চাহিদা মিটিয়ে চলেছেন।অপরদিকে বাংলাদেশ সরকার আজ বিচার করছেন মানবতা বিরোধী অপরাধের। সেখানে তাদের বিচার করা হচ্ছে যারা এই মুক্তিযোদ্ধাদের উপর, তাদের পরিবারের উপর অত্যাচার করেছে।অনেক অর্র্থ ব্যয় করে গড়ে তোলা হয়েছে সে অবকাঠামো যেখানে সুবিচার নিশ্চিত করা হবে। তবু কখনও এই সূর্য-সন্তানদের প্রতি অন্যায় এর বিচরে গঠিত হয়নি কোন বিচার ব্যবস্থা। এদের অধিকার আদায়ে কখনো গড়ে ওঠেনি গণজাগরণ মঞ্চ। কেউ চিৎকার করে বলেনি “ ছিঃ ছিঃ তুই সরকার, তুই সরকার”। তাহলে দেশের এই সূর্য সন্তানের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার কী হবে? কে দাড়াবে সেই আদালতে অপরাধীর কাঠগড়ায়? দেশের সতের কোটি মানুষ নাকি সেই শিক্ষিত ও জ্ঞানী মানুষেরা যারা দেশ পরিচালনা করছে এবং দেশ নিয়ে চিন্তা করছে।
সরকারের সকল কার্যক্রম স্থগিত করে দেশকে প্রকৃত ভালোবাসা এই মানুষগুলোর মৌলিক চাহিদা মিটিয়ে তাদের উন্নতমানের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে কখনও সম্ভব নয় দেশকে কলঙ্ক মুক্ত করা।তা না হলে অতীত ও ভবিষ্যত দুই প্রজন্মের কাছে অভিশপ্ত হয়ে থাকবে বাংলাদেশের বর্তমান দায়ীত্বশীল ব্যক্তিবর্গ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×