
আমরা জাতি হিসেবে আজ অনেক সচেতন। আমরা কোন বিষয়ে মন্তব্য করার আগে চিন্তা করতে হয় তা আমাদের জন্য নিরাপদ কি না।
আমাদের বসবাস আজ একটি স্বাধীন রাষ্ট্রে যেখানে আমরা সত্য কথা বলার অধিকার রাখি না।
অনেক গুলো খুনের বিচার আজও রহস্য। সাগর-রুনির সন্তান আজও উপলব্ধি করতে পারেনি তার সাথে কি অন্যায় করেছে তার জাতি। যেদিন সে তা উপলব্ধি করতে সক্ষম হবে সেদিন তার চোখে জলে উঠবে ঘৃণার আগুন যা লাভা অপেক্ষা অধিক দহনের তাপ ধারন করবে।
জানি অনেক পুরাতন কথা বলছি। এভাবেই অনেক কিছুই অনেক পুরাতন হয়ে যাবে তবু বিচার হবে না, তবু আমরা অভিশ্প রয়ে যাবো। তবে আমদের সরকার ব্যবস্থা আজ অবহেলা করে বা ইচ্ছা করে যে অন্যায় করছে তা ভবিষ্যতের অনেকগুলো অন্যায় এর বীজ বপন করে চলেছে তাদের নিজেদের অজান্তেই।
সাগর-রুনিসহ আরও যাদের সাথে এমন অবিচার হয়েছে, যারা তাদের আপন কারো জন্য আজ আর চোখের জল ফেলার কথা ভুলে গেছেন তবু বিচার হয়নি তাদের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের। হয়ত আর কখনও হবেও না। তাদের কাছে জতির হয়ে ক্ষমা চাই যদিও আমি জানি এ ক্ষমা প্রার্থনা অর্থহীন।
সরকারের প্রতি আহবান জানাই ফিরে আসার ন্যায় এর পথে যার প্রতিশ্রুতি তারা প্রতি নির্বাচনের পূর্বেই করে থাকেন।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



