
প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর আগে নতুন পোষ্ট গুলো দেখছিলাম। কিছু না লিখে আর ঘুম আসলো না।
আমার কিছু ব্লগার বন্ধু ইদানিং এই কথাগুলো বড্ড বেশী বলছেন। নারীরা নাকি তাদের সামনে অশ্লিল পোশাক আশাক পড়ে থাকার কারনে খুব সমস্যায় পড়ে যাচ্ছেন তারা।
আপনারা কি চাচ্ছেন নারীদের আবৃত করে নিজেদের বাহাদুর প্রমান করতে? কেউ পবিত্র কোরআনের একটি আয়াত দেখিয়ে দিতে পারবেন যেখানে বলা আছে নারী শরীর ভাল ভাবে আবৃত না করলে তার দিকে খারাপ দৃষ্টি নিক্ষেপ করা যায়েজ। আমার জানা মতে বলা আছে উভয়ের দৃষ্টি সংযত করতে। তাই আপনারা আপনাদের দৃষ্টির কথা নিয়ে ভাবতে থাকুন। নারীর শরীর ভালো ভাবে আবৃত হল কিনা তা ব্যাখ্যা করার দায়িত্ব নিয়ে আপনার ভাবার যোগ্যতা এখনও হয়ে ওঠেনি তা মনে প্রাণে বিশ্বাস করতে পারেন।আর সৃষ্টিকর্তা আপনাকে সে দায়িত্বও অর্পন করেন নি।
অপনারা থাকতে কেন এমন সব অপদার্থের দল সমাজের নেতৃত্ব দিবেন না বলুন। দেখুন সরকার একদিকে সমাজের সকল অসঙ্গতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তায় আছে। অামরা সাধারন মানুষ হিসেবে পুলিশ, প্রশাসন, মন্ত্রি এগুলো সম্পর্কে জানি, তাহলে সরকার অবশ্যই জানে তার চেয়েও অনেক বেশী। এখন সরকার পক্ষের কেউ যদি কোন জনসভায় বলেন যে, তারা সাহায্য চায় সাধারণ জনগনের কাছে তাহলে তা যেমন শুধুই হাস্যকর তেমনি এটা বলা " আমি আমার দৃষ্টিকে নিয়ন্ত্রনে অক্ষম, নারী তুমি অবৃত হও" শুধুই হাস্যকর নয় বরং নিজেদের অসুস্থ হবার কথা প্রকাশ করা।
আপনার পায়ে ধূলা-বালি পড়বে তাই কি আপনি সারা বিশ্ব চামড়ায় মোড়ানোর দায়িত্ব নিবেন ? নাকি নিজের পায়ে জুতা পড়বেন?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



