দারুণ জ্বালা!
২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাল ডালটার দাম বাড়লে
কার বা তাতে কি?
গরীব মরে পান্তা ভাতে
ওদের প্লেটে ঘি!
পেঁয়াজ-রসুন-হলুদ-আদা
উর্ধ্বগতি দামে,
লাগবে কেন ওগো দাদা
বিধি যখন বামে।
মাংস খাওয়া দরকার কি
আমরা যখন গরীব,
দামটা এখন বেশিই হবে
ব্যবসায়ীদের জরিপ।
ফল-ফ্রুট কি লাগে সবার
কিংবা ভিটামিন,
বেশি দিয়েই ন্যায্য দামে
কিনুন ফরমালিন।
চিনি হলো ধনীর খাবার
আমরা খাবো নুন,
খালি পেটে ছেঁড়া কাঁথায়
গাইবো তোমার গুণ।
বিদ্যুৎ আর গ্যাসের দামটা
বাড়ানোই তো আচার,
সাবসিডিটা লাগবে কেন
যখন মুক্ত বাজার!
আয় বেড়েছে সব মানুষের
বিশেষজ্ঞরা বলে,
গরীব মানুষ পড়লো ফ্যারে
মূল্যস্ফীতির কলে।
বিশ্বব্যাংকটা বলে দেশে
গরীব মানুষ কই?
মধ্য আয় কি বুঝি না
তাই অন্ধকারেই রই।
বুলবুলিতে ধান খেলো যে
খাজনা দিব কিসে?
অন্ধকারে ঘুরছি যে তাই
দারুণ জ্বালার বিষে!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন