জীবনের অঙ্ক
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাটিহাটি পা পা করে
শিখছি জীবনের অঙ্ক।
যোগ-বিয়োগ-গুন-ভাগ
পাটিগণিত, বীজগণিত
আরো কত কি!
জীবনের পরীক্ষায়
সরল অঙ্ক মিলে না সহজে।
মধ্যবিত্তের মানসিকতায়
বানটার কিছুতেই পারে না উঠতে
তেল মাখা বাঁশ বেয়ে,
কিংবা ফুটো চৌবাচ্চাটি
পানিতে ভরে উঠে না কখনো।
নিদারুণ রসিকতায় ভরা
জীবন অঙ্কের বইখানা,
জীবনের গতিবিদ্যা এখানে
বক্ররেখায় চলে।
আর ফল মেলাতে
গোজামিল দিতে হয় যত্রতত্র।
শৈশব থেকে কৈশর কিংবা যৌবন
নিষ্ফলা বীজগণিতের সকল সূত্র।
অঙ্কের শিক্ষকও খেয়ে যায় হিমশিম
মেলাতে জীবনের অঙ্ক।
পরিবার-সমাজ-রাষ্ট্র জীবন
ভুলে ভরা অঙ্কের খাতা,
রাশি রাশি শূণ্য নিয়ে
কলঙ্কিত হয় শিক্ষা জীবন।
তবুও শিখতে হয় অঙ্ক
শিখে যাই প্রতিদিন,
সুদ-কষার হিসাবে
ভুল হলে পরে
দিনে দিনে বেড়ে যায়
জীবনের ঋণ।
(২৮.১২.২০১৬)
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন