somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ ২০১৭

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকারের সকল কাজ খ্রিস্টিয় বর্ষপঞ্জি অনুযায়ী পরিচালিত হয়। ফলে বেসরকারিভাবেও সকল কাজ এই বর্ষপঞ্জি অনুযায়ীই চলে। তাই আমাদের সকলের কাছেই এই সালের হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আার পাঁচজনের মতো আমার কাছেও এই বর্ষপঞ্জির একটা গুরুত্ব রয়েছে। কিন্তু এই সালের প্রথম দিনটিতে আমার পরিচিত জনদের শুধুমাত্র শুভ নববর্ষ জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর চেয়ে বেশি কিছু নয়।

গ্রামের একটি দরিদ্র পরিবারে বাবা-মায়ের চতুর্থ সন্তান হিসাবে জন্ম আমার। চরম দারিদ্রের মধ্যে বেড়ে উঠতে হয়েছে আমাকে। আমরা চার ভাই পড়ালেখা করতাম। পিতার সামান্য আয়ে চার ভাইয়ের পড়ালেখার খরচ চালিয়ে সংসার পরিচালনা ছিল প্রচন্ড কষ্টসাধ্য। হার না মানা জীবন সংগ্রাম কাকে বলে তার আমি আমার পিতা-মাতাকে দেখে শিখেছি। তাই খ্রিস্টিয় বর্ষ শেষের কিংবা শুরুর জন্য যে উৎসব করা যায় বা হয় তা আমাদের জানাই ছিল না। আমাদের গ্রামে অবশ্য এমন সংস্কৃতি চালুও ছিল না। দারিদ্র পীড়িত অবস্থার মধ্য দিয়েও হাজার বছরের গ্রামীণ বাঙালী সংস্কৃতিকে ধারণ করেই বেড়ে উঠেছি আমি। ফলে খ্রিস্টিয় বর্ষপঞ্জি আমার কাছে নিতান্ত প্রয়োজন ব্যতীত আর বেশি কিছু নয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর প্রথম জানলাম যে, খ্রিস্ট বছরের শেষদিনটাকে হিন্দি/ইংরেজি গান চালিয়ে মদ খেয়ে উদ্দাম নৃত্য করে অন্যকে গালাগালি করে, বমি করে ভাসিয়ে দিয়ে উদযাপন করতে হয়। সেদিন থেকে এই দিন উদযাপনের প্রতি আমার ঘেন্না আরো বেড়ে গেল। এই সংস্কৃতির সাথে একাত্মতা পোষণ করতে পারিনি। আর পারতেও চাই না কোনদিন।

আমার কাছে এই থার্টি ফার্স্ট উদযাপনের কোন গুরুত্ব নেই। আর নতুন বছরের শুরুর দিনটাও পহেলা বৈশাখের মতো গুরুত্বও বহন করে না। তাই বন্ধু-আত্মীয়-পরিজন-সহকর্মী-সহযোদ্ধা-পরিচিতজনদের জন্য শুকনো শুভেচ্ছা ছাড়া আর কিছু দেবার সামর্থ্য-সক্ষমতা এবং ইচ্ছা কোনটাই আমার নেই। তাই সকলের জন্য রইলো নতুন খ্রিস্টিয় বছরের শুকনো শুভেচ্ছা। শুভ হোক আপনাদের প্রতিটি পথ চলা নতুন বছরে। পাশাপাশি চারিদিকে চলতে থাকা নৈরাজ্য, খুন ধর্ষণসহ সকল ধরনের সহিংসতা বন্ধ করে মানুষ উদ্ভাসিত হোক মানবিক চেতনায় এই প্রত্যাশা করি। মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে উঠুক। মানবতাবোধ জাগ্রত হোক সকলের ভেতর।

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুভ নববর্ষ ২০১৭।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×