ভার্চুয়াল ভাবনা, প্রাত্যহিক জীবন
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবনাগুলো ভার্চুয়াল আজ
বন্ধ যে তাই মন,
প্রতিবাদও তাই ভার্চুয়ালি
কাঁদে সুন্দরবন।
গ্যাসের লাইন অনেক দামি
তাইতো কাটি গাছ,
হালুয়া রুটি খাই বলে পাই
গরম দেহের আঁচ।
মানব জীবন আইনে বাঁধা
ঘুরপাক তাই খাই,
কয়লা দিয়ে ময়লা তাড়াই
উপায় অন্ত নাই।
কি যে করি কেন করি
বুঝি না তো কিছু,
তুমি আমার আমি তোমার
নিয়েছি যে পিছু।
দেশটা তোমার দেশটা আমার
দেশপ্রেম মানে ক্রিকেট,
এই প্রেমেরই প্রকাশ মানে
ব্ল্যাকে কিনুন টিকেট।
সবার উপরে সত্য হলো
উন্নয়নের জোয়ার,
তোমার জন্য দালান-কোঠা
আমার জন্য খোঁয়াড়।
আম পাবলিক লাইক দিলে
তোমার বাড়ে রেট,
তবু তুমি আমাদের ভাই
কেন করো হেট?
চাঁদ সুরুজে মাখামাখি
আকাশ মেঘে ঢাকা,
ভালোবাসি তোমাকে তাই
বুকটা আমার ফাঁকা।
পুরোনো লাইট বাতিল করে
জ্বলবে সোলার লাইট,
আমার জীবন ভুলে ভরা
তোমারটা তাই রাইট।
এই পতাকা রাষ্ট্র আমার
এই পতাকাই দেশ,
ক্লান্ত আমি ক্ষান্ত হলে
তুমি বলবে বেশ!
দেশ যে আমার জন্মদাত্রী
দেশটা থাকুক ভালো,
আঁধার শেষে উঠুক জ্বলে
নতুন রবির আলো।
(১১.০১.২০১৭)
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন