somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন জানি বিখ্যাত কিছু বডি বিল্ডারদের B-)

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আমি ক্লাস এইটে পড়ি তখন হটাত মাথায় ভুত চাপল বডি বিল্ডিং এর । যেই সেই ভুত না একেবারে ঘাড় মটকানো ভুত । এক সন্ধ্যায় গিয়ে ভর্তি হলাম এলাকার এক জিমে । জিম করলাম টানা দুই বছর । রোদ , ঝড় বৃষ্টি কোন কিছুই আমাকে থামাতে পারত না । একবার মনে পরে প্রচণ্ড জ্বর নিয়ে জিমে গিয়ে ওস্তাদের ঝাড়ি খেয়েছিলাম । এই পাগলামোর পিছনে ছিল জিমের দেয়াল জুড়ে লাগান কিছু বডি বিল্ডারদের ছবি । হা করে তাকিয়ে থাকতাম পোস্টার গুলোর দিকে আর ভাবতাম যেকোনো মুল্যে আমাকে অমন হতে হবে । আজকে জানাব এমনি কয়েকজন বডি বিল্ডারসের কথা যারা আমার মত হাজার হাজার ছেলেকে অনুপ্রেরণা যুগিয়েছে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ।

ফ্রাঙ্ক জেন ঃ বিখ্যাত ব্যায়ামবীর আর্নল্ড শয়ারজনেগার কে অন ষ্টেজে হারানো তিন জন প্রতিযোগীর মধ্যে একজন হলেন ফ্রাঙ্ক । তার জন্ম আমেরিকার পেনসেলভিনিয়ায় । ৬০ দশকে যখন সারা বিশ্বের বডি বিল্ডাররা মাস আর ওয়েট বিল্ডিং এর দিকে ঝুকছিল তখন ফ্রাঙ্ক নতুন এক বডি শেপ করে সবাইকে চমকে দেন । আসুন তার কিছু ছবি দেখি নেই





উপরের ছবি গুলোতে লক্ষ্য করুন তার কোমরের উপর থেকে ধীরে ধীরে ইংরেজি ভি শেপের আকার ধারন করেছে । এই শেপের বডিকে বলা হয় v tapper .যার জনক এই ফ্রাঙ্ক জেন । আজকাল সব পুরুষ মডেলই এই শেপের জন্য পাগল । তিনি ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টানা তিন বার মিঃ অলেম্পিয়া নির্বাচিত হন । আমেরিকার উইল্কিস ইউনিভার্সিটি থেকে বি এস সি ডিগ্রি প্রাপ্ত এই ব্যায়াম বীরকে "দি কেমিস্ট " নামেও ডাকা হয়

রনি কোলম্যান ঃ টানা আটবার রেকর্ড পরিমাণ মিঃ অলেম্পিয়া জয়ী রনি কোলম্যান কে ইতিহাসের শ্রেষ্ঠ বডি বিল্ডার বললেও ভুল বলা হবে না । ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই দানবের ছিল মাস আর পারফেকশনের এক অপূর্ব মিশ্রণ । কালজয়ী এই বিল্ডারের জন্মও আমেরিকায় । আটটি মিঃ অলেম্পিয়া খেতাব ছাড়াও তার ঝুলিতে আছে মোট ২৬ টি প্রফেশনাল টাইটেল ।




লি প্রাইস্টঃ এবার জানবো আমার অন্যতম প্রিয় এক বডি বিল্ডারের সম্পর্কে । নাম তার লি প্রাইস্ট । মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই লোক সবাইকে অবাক করে ১৯৯৭ সালে মিঃ অলেম্পিয়ায় ষষ্ঠ স্থান অর্জন করেন । অস্ট্রেলিয়ায় জন্ম গ্রহণকারী এই ব্যক্তিকে লোকজন ভালবেসে সুপারম্যান অব অস্ট্রেলিয়া বলেও ডাকে ।



সময়ের কারনে আরও অনেক বিখ্যাতদের বর্ণনা দিতে পারলাম বলে দুঃখিত । ইনশাল্লাহ আগামিতে আরও কয়েকজনকে নিয়ে পোস্ট দেবার ইচ্ছা আছে । সবাইকে পড়ার জন্য ধন্যবাদ :D
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×