somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি আল্টিমেট গাইড লাইন ফর মন্ত্রীজ ;);)

১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম ব্লগার ভাইয়েরা ও বোনেরা । শিরোনাম দেখে হয়তো বা আপনারা চমকে গেছেন । কি আবোল তাবোল বকছে এই লোক । এই অশিক্ষিত গণ্ডমূর্খ ব্লগার গাইড লাইন দিবে আমাদের মন্ত্রীদের ? এত বড় স্পর্ধা । তাদের জন্য বলছি ভাই আমি বাংলাদেশি । বাই ডিফল্ট উপদেশ দেওয়া আমার খাসলত :D। আর উপদেশ যখন দিবই তখন রাম, শাম ,যদু্‌ মদু , আসিফকে না দিয়ে সরাসরি উচ্চ পর্যায় দেই ।
জানি না মন্ত্রী এম্পিরা ব্লগ পড়েন কিনা , তবে ব্লগে অনেক নেত্রি স্থানীয় লোক আছেন যাদের ইচ্ছা মন্ত্রী হওয়ার । সেসকল কাবেল লোকদের জন্য আমার এই ব্লগ ফ্রেমে বান্ধাইয়া দেয়ালে ঝুলাইয়া রাখার উপযুক্ত বইলা আমার বিশ্বাস । তাহলে আর দেরি কেন সরাসরি চলে যাই ক্যাচালে থুরি গাইড লাইনে ।

আমার ব্লগে থাকবে কোন মন্ত্রণালয়ের কাজ কেমন , ইনকাম কেমন , ঝামেলা কি কি হতে পারে ইত্যাদি বিবিধ বিষয় । নিচে দেখুন ---

স্বরাষ্ট্র মন্ত্রণালয় -- এই মন্ত্রণালয় যথেষ্ট ক্যাচাল পূর্ণ । আপনাকে দেশের আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভার নিতে হবে । খুন,গুম , জঙ্গি উত্থান ইত্যাদি বিবিধ বিষয়ে আপনার জ্ঞান দরকার । না থাকলেও তেমন কোন ক্ষতি নেই । যখনি দেশে কোন অকারেন্স হবে সংবাদ সম্মেলন করে বলুন " কঠোর ব্যবস্থা নেওয়া হবে " । আর চাঞ্চল্যকর কোন হত্যা বা গুম হলে বলুন " চব্বিশ ঘণ্টার মধে আসামি গ্রেফতার করা হবে " , যদিও আপনার এই সম্পর্কে কোন ধারনা বা মাথা ব্যাথা কিছুই নেই । সর্বোপরি ভাঙ্গা রেকর্ডের মত বছরের পর বছর একই ডায়ালগ মারতে পারঙ্গম যেকন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন । আর হ্যা " লুকিং ফর শত্রুজ " টাইপ বাংলিশ বলতে পারা লোক অগ্রাধিকার পাওয়ার যোগ্যতা রাখেB-)

পর -রাষ্ট্র মন্ত্রণালয়ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে এখনে কাজ অনেক কম ও আনন্দময় । এর দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীকে মূলত সময় অসময়ে , কাজে অকাজে বিদেশ ভ্রমণে যেতে হয় ।যে মন্ত্রী যত বেশি বিদেশ ভ্রমণ করবেন তার ফেস ভ্যালু তত বেশী । সরকারি টাকায় বিদেশ ঘুরে এসে সংবাদ সম্মেলনে পাকনা পাকনা ভাব দেখিয়ে দুই একটা টেকনিক্যাল টার্ম বলুন । দেশের মানুষ ভাববে বিদেশে আপনি অনেক চুল ফেলে এসেছেন :|

যোগাযোগ মন্ত্রণালয়ঃ টাকা পয়সার আসল জায়গা হল এটা । অনেকে বলে ঢাকায় নাকি টাকা উড়ে । আমি বলবো ভাই ঢাকায় না , এটা যোগাযোগ মন্ত্রণালয়ে হবে । নতুন রাস্তা তৈরি , মেরামত , ব্রিজ , কাল ভারট ইত্যাদির নির্মাণের জন্য প্রতিটি বাজেটে প্রচুর টাঁকা আসে । গণিমতের মাল মনে করে ওই টাকা নিজের পকেটস্থ করুন । সংস্কারের অভাবে রাস্তায় যখন হাল চাষের অবস্থা লোকজন তখন কিছুতা ক্ষিপ্ত হলেও হতে পারে । কোন ভয় নেই । এর থেকে পরিত্রাণের উপায়ও আছে আমার কাছে । ঈদের আগে আপনি যে জনগণের কথা চিন্তা করেন তা বোঝাতে সকল সড়ক মহাসড়ক নিজে পরিদর্শন করুন । এটা করার আগে হিন্দি " নায়েক " সিনামা দশ পনের বার দেখে নিতে পারেন । আর হ্যা যেখানেই যাবেন টিভি ক্যামেরা সাথে নিতে ভুলবেন না যেন । আর যদি অবস্থা আরও বেগতিক হয় তা হলে পদ্ত্যাগ করুন । ভাগ্য ভাল থাকলে এত কেলেংকারির পরও আপনি " দেশপ্রেমিক " উপাধি পেয়ে যেতে পারেন :P

রেল মন্ত্রণালয়ঃ যোগাযোগ মন্ত্রণালয়ের মত এখানে টাকা মারা অতটা কঠিন নয় । অচল রেলে রয়েছে হাজার হাজার সচল পদ । এই পদ গুলোতে নিয়োগে এক রমরমা ব্যবসা করা যেতে পারে । তবে সাবধান টাকা পয়সার লেনদেন করবেন নিজে উপস্থিত থেকে । নয়তো ধরা পরলে দুষ্ট লোকেরা " রেলের কালো বিলাই খেতাব দিতে কার্পণ্য করবে না ;)

আজ সময়ের অভাবে বহু মন্ত্রণালয় এর বর্ণনা দিতে পারলাম না । তবে যেটুকু দিয়েছি তাতে করে হবু মন্ত্রীদের অনেক উপকার হবে বলেই আমার বিশ্বাস । ধন্যবাদ সবাইকে আমার ব্লগ পড়ার জন্য । ভালো থাকবেন । :):)
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১০
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×