somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপারক্যারিয়ার ; ইউ এস এস হ্যারি এস ট্রুম্যান B-)B-)B-)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যারিয়ার হচ্ছে এমন এক প্রকার যুদ্ধ জাহাজ যা সমুদ্রে ভাসমান অবস্থায় সামরিক উড়োজাহাজের রানওয়ে হিসেবে কাজ করে । বিশ্বের প্রায় সকল পারমানবিক শক্তিধর দেশ গুলোরই ক্যারিয়ার রয়েছে । আজ আমরা জানবো আমেরিকার গর্ব সুপার ক্যারিয়ার ইউ এস এস হ্যারি এস ট্রুম্যান সম্পর্কে ।

আমেরিকার বর্তমানে ১১ টি সুপার ক্যারিয়ার আছে । এগুলোর মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউএসএস রনাল্ড রিগ্যান , ইউএসএস আব্রাহাম লিংকন উল্লেখযোগ্য । হ্যারি এস ট্রুম্যান নিমিটস ক্লাস সুপার ক্যারিয়ারের মধ্যে অষ্টম । এর নামকরণ করা হয় আমেরিকার ৩৩ তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান কে স্মরণ করে । ২০০১ সালে অফিসিয়ালি যাত্রা শুরু করে এটি এ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ গ্রহণ করেছে । এর মধ্যে অপারেশন ইরাকি ফ্রিডম , অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন ডিনাই ফ্লাইট উল্লেখযোগ্য ।
ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর ছবি



ইউএসএস ট্রুম্যান লম্বায় ১০৯২ ফিট বা ৩৩৩ মিটার এবং প্রস্থে ২৫৭ ফিট বা ৭৮ মিটার। এটি উচ্চতায় ২৪৪ ফিট যা কিনা প্রায় ২৪ তলা বিল্ডিং এর সমান । এটি এর সাড়ে ৪ একর ফ্লাইট ডেকে প্রায় ৮০ টি এয়ার ক্র্যাফট কে বহন করতে সক্ষম । এটি ৬০০০ এর উপর ক্রু এর বাসস্থান এর কাজ করে । এতে রয়েছে ৪ টি ্ডিস্টিলিং ট্যাংক যা দৈনিক ৪০০০০০০ ইউএস গ্যালন সুপেয় পানির যোগান দেয় । এই বিশালাকার জল দানবকে বেধে রাখতে ব্যবহার করা হয় দুইটি দৈত্যাকার এংকার যার প্রত্যেকটির ওজন ৩০ টন । এই সুপারক্যারিয়ার তৈরি করতে আমেরিকান সরকারকে ব্যয় করতে হয়েছিল প্রায় সাড়ে ৪ বিলিয়ন ইউ এস ডলার । A4W nuclear reactors এর সাহয্যে চালিত এই জাহাজটি ঘণ্টায় ৩০ নট বা ৫৬ কিমি গতিতে চলাচলে সক্ষম ।
ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর ব্যটল ফ্ল্যাগ


সুপার ক্যারিয়ারের ব্যবচ্ছেদ ছবি


প্রথমে বলেছিলাম এই সুপার ক্যারিয়ার টি চালাতে প্রায় ৬ হাজার ক্রু দরকার ।বিশাল এই বাহিনির মধ্যে অন ডেক ক্রু এর কাজ সবচাইতে গুরুত্ব পূর্ণ। এদের বিভিন্ন জনের রয়েছে বিভিন্ন কাজ। সহজেই যাতে সনাক্ত করা যায় তাই এই ক্রু দের দেওয়া হয় আলাদা আলাদা রঙের পোশাক । আসুন দেখি বিভিন্ন রঙের লোকজনদের কাজের সংক্ষিপ্ত বর্ণনা


ডেক ক্রু এর ছবি

সাদা পোশাকঃ সাদা পোশাক পরে থাকে নিম্নোক্ত লোকজন -
* মেডিকেল অফিসার
* সেফটি অফিসার
* স্কোয়াড্রন প্লেন ইন্সপেক্টর
* এয়ার ট্রান্সফার অফিসার
* ল্যান্ডিং সিগন্যাল অফিসার
* লিকুইড অক্সিজেন ক্রু

বাদামি পোশাক ঃ বাদামি পোশাক পরে থাকেন -
* এয়ার উইং অফিসার
* এয়ার উইং লাইন পেটি অফিসার

লাল পোশাক ঃ লাল পোশাক যারা পরেন তারা হলেন -
* অরডন্যান্স ম্যান
* ক্রাশ ক্রু
* এক্সপ্লসিভ অরডন্যান্স ডিস্পোসাল

হলুদ পোশাক ঃ হলুদ পোশাক ধারীরা হলেন -
* এয়ারক্রাফট হ্যান্ডলিং অফিসার
* প্লেন ডাইরেক্টর

সবুজ পোশাকঃ সবুজ পোশাক পরেন -
* এয়ার উইং মেইন্তেইনেন্স অফিসার
* কার্গো হ্যান্ডলিং অফিসার
* হুক রানার
* গ্রাউন্ড সাপোর্ট ইকুপমেন্ট ট্রাবলশুটার

নীল পোশাক ঃ নীল পোশাক পরেন -
* প্লেন হ্যান্ডলার
* এয়ার ক্রাফট এলিভেটর অফিসার
* ট্রাক্ট্রর ড্রাইভার

বেগুনী পোশাক ঃ বেগুনী পোশাক পরেন -
* এভিয়েশন ফুয়েলস

ছবি ও তথ্য - উইকিপিডিয়া ও গুগল ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×